প্রিন্ট এর তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
১৩ বছরের কিশোর নিখোঁজ, সন্ধানে পরিবার ও পুলিশ
||
১৩ বছরের কিশোর নিখোঁজ, সন্ধানে পরিবার ও পুলিশ মোঃ পারভেজ আকন্দনরসিংদী জেলা প্রতিনিধি:মনোহরদী থানাধীন শুকুন্দি সুতালরি কান্দা গ্রামের দুলাল প্রধানের বাড়ির মোঃ সানাউল্লাহ (৪৭) ও আছিয়া বেগম (৩৮) দম্পতির ছেলে সন্তান মেহেদী হাসান সিফাত (১৩) গত ১৭ সেপ্টেম্বর, ২০২৬ (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ০৮:৩০ ঘটিকার সময় মনোহরদী থানাধীন শুকুন্দী ইউনিয়ন/ওয়ার্ড এর শুকুন্দী এলাকা থেকে নিখোঁজ হয়। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। শিশুটি হারিয়ে যাওয়ার পর পরিবারটি চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। ভুক্তভোগী পরিবার তার সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এর মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ আকতার হোসেন এর শরণাপন্ন হলে তিনি তাৎক্ষণিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তিনি ওসি মনোহরদী কে ফোন করে ভুক্তভোগী পরিবারকে দ্রুত সহযোগিতা ও ব্যবস্থা গ্রহণের দিকনির্দেশনা প্রদান করেন। একজন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার কাছ থেকে এমন দ্রুত সাড়া পাওয়া ও মানবিক সহযোগিতা ভুক্তভোগী পরিবারের জন্য সত্যিই আশার আলো দেখায়। বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো, একটি অসহায় পরিবারের কষ্টকে নিজের দায়িত্বের অংশ হিসেবে দেখা - এটাই একজন দায়িত্বশীল কর্মকর্তার মানবিকতার পরিচয় বলে মনে করছেন ভুক্তভোগী পরিবার। ডিসি মহোদয়ের প্রতি ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।নাম: মেহেদী হাসান সিফাত পিতা: মোঃ ছানা উল্লাহ মাতা: আছিয়া বেগমবয়স: ১৩ বছরশারীরিক গড়ন: চুল- ছোট/খাট, গায়ের রং- উজ্জল, উচ্চতা: ৫ ফুট, ওজন- ৪০ কেজি।কোন সহৃদয় ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকলে অথবা তার সম্পর্কে কোন তথ্য জানতে পারলে অনুগ্রহ করে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। যোগাযোগ: মোঃ জাহাঙ্গীর আলমমোবাইল নম্বর: ০১৭৮৬-৫৪৯২৮৫ঠিকানা: শুকুন্দি সুতালরি কান্দা, শুকুন্দী ইউনিয়ন, মনোহরদী থানা, নরসিংদী জেলা।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত