প্রিন্ট এর তারিখ : ০৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে ৩ গ্রাম গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড
||
চাঁদপুরে ৩ গ্রাম গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ডচাঁদপুর প্রতিনিধি মো রাব্বি ঢালী। চাঁদপুর সদর মডেল থানাধীন খলিশাডুলি এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ৩ গ্রাম গাঁজাসহ মো. আউয়াল খান (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) খলিশাডুলি সেকান্তর খান বাড়িতে আউয়াল খানের নিজ দখলীয় বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়।আটক মো. আউয়াল খান খলিশাডুলি (সেকান্তর খান বাড়ি), ১৩ নম্বর ওয়ার্ড, চাঁদপুর পৌরসভার বাসিন্দা। তিনি মৃত মন্নান খানের ছেলে।অভিযানে কাগজে মোড়ানো ৩ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গাঁজা সেবনের অপরাধে বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের পরিদর্শক মো. হুমায়ুন কবির ভূঁইয়া।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত