প্রিন্ট এর তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
ইন্ডিয়ায় কামারপুকুর ইউপি চেয়ারম্যান ও স্ত্রীর,দ্রুত অপারেশনে দোয়া চেয়েছেন পরিবার
||
ইন্ডিয়ায় কামারপুকুর ইউপি চেয়ারম্যান ও স্ত্রীর,দ্রুত অপারেশনে দোয়া চেয়েছেন পরিবারমোঃ ইবনে আলী সরকার নীলফামারী জেলা প্রতিনিধি।।ভারতের চেন্নাইয়ে উন্নত চিকিৎসার জন্য অবস্থান করছেন কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকার ও তাঁর সহধর্মিণী।শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁদের চিকিৎসাসংক্রান্ত রিপোর্ট পজিটিভ’এসেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।পরিবার সূত্রে জানা গেছে,বর্তমানে চেয়ারম্যান ও তাঁর সহধর্মিণীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা দ্রুত অপারেশনের প্রস্তুতি নিচ্ছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হবে।এদিকে চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকার ও তাঁর পরিবারের সদস্যরা কামারপুকুর ইউনিয়নবাসীসহ আত্মীয়স্বজন,শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের কাছে তাঁদের সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।চেয়ারম্যান ও তাঁর সহধর্মিণীর দ্রুত সুস্থতা কামনা করে স্থানীয়রা বলেন,তাঁরা যেন চিকিৎসা শেষে সম্পূর্ণ সুস্থ হয়ে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন-এটাই সবার প্রত্যাশা।মহান আল্লাহ রাব্বুল আলামিন চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকার ও তাঁর সহধর্মিণীকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন-আমিন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত