প্রিন্ট এর তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
||
কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানজয়পুরহাট জেলা প্রতিনিধি: রামবাবু বর্মনজয়পুরহাটের কালাই পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং মশক নিধনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় কালাই উপজেলা ডাকবাংলো চত্বরে “নিজ এলাকা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ অভিযান অনুষ্ঠিত হয়। অভিযানের অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন করা হয়।অভিযানে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ফয়সাল আহমেদ। এছাড়া কালাই থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, জয়পুরহাট জেলা বিএনপির অন্যতম সদস্য আনিসুর রহমান তালুকদার, সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা রেজাউল ইসলাম, বিএনপি নেতা আমিনুর রহমান, বাদেশ আলী মাস্টারসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম যথেষ্ট নয়; পাশাপাশি বাড়ির আশপাশ, ড্রেন, নালা ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে। একই সঙ্গে নাগরিকদের নিজেদের বসতবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।পৌরসভার এ ধরনের ধারাবাহিক পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগর পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত