প্রিন্ট এর তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
আধুনিকায়নের মাধ্যমে দলিল নিবন্ধনে স্বচ্ছতা চান সেবাগ্রহীতারা
||
আধুনিকায়নের মাধ্যমে দলিল নিবন্ধনে স্বচ্ছতা চান সেবাগ্রহীতারাগাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃগাইবান্ধায় দলিল নিবন্ধন ব্যবস্থাকে আরও আধুনিক, সহজ ও স্বচ্ছ করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর দাবি জানিয়েছেন সেবাগ্রহীতাদের একটি অংশ। তাদের মতে, আধুনিকায়নের মাধ্যমে ভূমি নিবন্ধন প্রক্রিয়ায় সময় ও হয়রানি কমার পাশাপাশি সেবার মান আরও উন্নত হওয়ার সুযোগ রয়েছে।সম্প্রতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ ও সমাবেশ করেছেন দলিল লেখকরা। শনিবার দুপুরে জেলা রেজিস্ট্রার কার্যালয় চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ দলিল লেখক সমিতি, গাইবান্ধা জেলা শাখা এ কর্মসূচি পালন করে।সমাবেশে বক্তারা দলিল লেখকদের পেশা বহাল রাখাসহ সাত দফা দাবি তুলে ধরেন। পরে তারা শহরে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা প্রেসক্লাব চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।তবে সংশ্লিষ্টদের মতে, প্রযুক্তিনির্ভর সেবা চালুর মূল উদ্দেশ্য হচ্ছে ভূমি ও দলিল নিবন্ধন ব্যবস্থাকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করা। অনলাইনে তথ্য সংরক্ষণ, যাচাই-বাছাই ও নিবন্ধন প্রক্রিয়া সহজ হলে সেবাগ্রহীতাদের ভোগান্তি কমতে পারে।দলিল লেখকদের পেশাগত স্বার্থ রক্ষার বিষয়টির পাশাপাশি আধুনিক নিবন্ধন ব্যবস্থার সুফল নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সচেতন মহল। তাদের মতে, প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে সংশ্লিষ্ট পেশাজীবীদের প্রশিক্ষণ ও বিকল্প কর্মদক্ষতা তৈরির সুযোগ রাখা হলে একদিকে আধুনিকায়ন সম্ভব হবে, অন্যদিকে অভিজ্ঞ দলিল লেখকদেরও দক্ষ জনশক্তি হিসেবে কাজে লাগানো যেতে পারে।এ ক্ষেত্রে সরকার ও দলিল লেখকদের মধ্যে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধান বের করার দাবি জানিয়েছেন সেবাগ্রহীতারা।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত