প্রিন্ট এর তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
শৈলকুপা মহিলা ডিগ্রী কলেজের ক্লাস উদ্বোধন-২০২৬ অনুষ্ঠিত
||
শৈলকুপা মহিলা ডিগ্রী কলেজের ক্লাস উদ্বোধন-২০২৬ অনুষ্ঠিতমোঃ আমোদ আলী,শৈলকুপা, ঝিনাইদহ:ঝিনাইদহের শৈলকুপা মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রথম বর্ষের অর্ধশতাধিক ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ ক্লাস উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. খবির আহমেদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি আবুল বাশার তরিকুল সাদাত।এসময় উপস্থিত ছিলেন শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুল ইসলাম, কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, হিতামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ছেরোয়ার, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বিপ্রবগদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।ক্লাস উদ্বোধন অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কলেজজীবনে স্বাগত জানানো হয়। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস ও পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত