প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
মোটরসাইকেলের ট্যাংকির ভেতর গাঁজা, গাইবান্ধায় গ্রেপ্তার ১
||
মোটরসাইকেলের ট্যাংকির ভেতর গাঁজা, গাইবান্ধায় গ্রেপ্তার ১গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃগাইবান্ধায় ডিবি পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় মোটরসাইকেলের ট্যাংকির ভেতর বিশেষ কৌশলে রাখা গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার হামিদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে চেকপোস্টে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় সন্দেহ হলে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। পরে মোটরসাইকেলের ট্যাংকির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা গাঁজা উদ্ধার করা হয়।এ ঘটনায় হামিদকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত