প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁর বদলগাছীতে উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণ
||
নওগাঁর বদলগাছীতে উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণমোঃ রুহুল আমিন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি :বল বীর -বল উন্নত মমশির! শির নেহারি আমারি নতশির ওই শিখর হিমাদ্রি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছী উপজেলার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী ও নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বদলগাছীতে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২৯-০৯-২০২৬ ইং তারিখ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী-মহাদেবপুর এলাকার সংসদ সদস্য ফজলে হুদা বাবুল এমপি।উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার আবু সালেহ মোঃ নূহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির' সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু এবং ছাত্র-ছাত্রীদের পক্ষ্যে বক্তব্য রাখেন বদলগাছী সরকারী মডেল পাইলট হাইস্কুলের ছাত্র আবু হোরাইয়া ও বদলগাছী লাবণ্যপ্রভা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রেজোয়ান ইসলাম।অফিসার আবু মোঃ নূহ, প্রাথমিক শিক্ষা অফিসার "প্রান্তিক সাহা" সহকারী শিক্ষা অফিসার "টিপু সুলতান" সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক, কারিগরী ও মাদ্রসার শিক্ষার্থীরা নজরুলের কবিতা আবৃত্তি, সংগীত ও অভিনয় প্রতিযোগিতায় অংশ নেয়।এতে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীদের পুরষ্কৃত করা হয়। প্রথম স্থান অধিকারীরা জেলা পর্যায়ের প্রতিযোগীতায় অংশগ্রহন করবে। প্রধান অতিথি ফজলে হুদা বাবলু এমপি বলেন এ ধরনের একটি সরকারী প্রোগ্রামে বদলগাছী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বদলগাছী সরকারী পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক, কোলা আদর্শ বিজলী হাস্কুলের প্রধান শিক্ষক ও বদলগাছী সরকারী কলেজের অধ্যক্ষ উপস্থিত না থাকায় গভীর অসন্তোষ প্রকাশ করেন।বক্তার বলেন, "নজরুল শুধু একজন কবি নন, তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। নতুন প্রজন্মের মাঝে নজরুল চেতনা ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন।"পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানঅতিথি। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে সম্মেলন কক্ষ কানায় কানায় পূর্ণ হয়ে ছিল।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত