প্রিন্ট এর তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রবাসীদের আস্থায় প্রায় দেড় যুগ ধরে প্রবাসীদের আইন ও ইমিগ্রেশন সহায়তায় দেড় যুগের সাফল্য সার্ভিস ইতালির
||
প্রবাসীদের আস্থায় প্রায় দেড় যুগ ধরে প্রবাসীদের আইন ও ইমিগ্রেশন সহায়তায় দেড় যুগের সাফল্য সার্ভিস ইতালিরমিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: প্রায় দেড় যুগ ধরে ইতালিতে বসবাসরত প্রবাসীদের আইন ও ইমিগ্রেশন-সংক্রান্ত বিভিন্ন সেবা দিয়ে আসছে ইতালির সুপরিচিত প্রতিষ্ঠান সার্ভিস ইতালি। দক্ষ ইতালিয়ান আইনজীবীদের মাধ্যমে পরিচালিত প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীদের আইন ও ইমিগ্রেশন সহায়তা, কান্ত্রবিলিতি এক্সিডেন্ট ম্যানেজমেন্ট, কাফ সার্ভিসসহ নানা ধরনের সেবা দিয়ে আসছে।প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানান, প্রবাসীদের বিভিন্ন আইনগত ও প্রশাসনিক জটিলতা নিরসনে প্রয়োজনীয় সহযোগিতা এবং সঠিক তথ্য ও পরামর্শ দেওয়াই সার্ভিস ইতালির অন্যতম লক্ষ্য। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও পেশাদারিত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকদের আস্থা অর্জনের পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে।দেড় যুগ পূর্তি উপলক্ষে সার্ভিস ইতালির স্বত্বাধিকারী মো. হৃদয় মনির প্রতিষ্ঠানের সকল শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী ও গ্রাহকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।তিনি বলেন, দীর্ঘ পথচলায় যারা সার্ভিস ইতালির সঙ্গে ছিলেন এবং সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও প্রবাসীদের আইন ও ইমিগ্রেশন বিষয়ে আরও নির্ভুল, দায়িত্বশীল ও পেশাদার সেবা প্রদানের লক্ষ্যে সার্ভিস ইতালি কাজ করে যাবে।প্রতিষ্ঠানের দেড় যুগের এই পথচলায় প্রবাসীদের আস্থা ও সহযোগিতাকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করে কর্তৃপক্ষ ভবিষ্যতে সেবার পরিধি আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত