প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
মিঠাপুকুরে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা
||
মিঠাপুকুরে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা আব্দুল হালিম,ব্যুরো প্রধান, রংপুর:ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে উভয় পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে, আজ ২৯ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার সকাল ১০থেকে ১১ টার মধ্যে রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়ন্থ জারুল্যাপুর ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তফসিল মোতাবেক মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ছিল ২৪ জুন ২০২৬, উক্ত তারিখের মধ্যে কোন আবেদন ক্রয় বিক্রয় না হওয়ায় বিধি মোতাবেক পুনরায় তফসিল না করে গোপনে বিধি বহিভূত ওই তফসিলেই অভিভাবক সদস্য পুরুষ তৌহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, মহিলা অভিভাবক সদস্য আয়শা সিদ্দীকা ও সুমি খাতুন কমিটিতে অন্তর্ভুক্ত করেন। কিন্তু প্রধান শিক্ষক আশেকুর রহমানের সাথে আয়শা সিদ্দীকার বনিবনা না হওয়ায় তাকে বাতিল করে বিধিবহির্ভুত মার্জিয়া ইয়াছমিনকে কমিটিতে অন্তর্ভুক্ত করেন বলে বিদ্যুৎসাহী সদস্য সামচুজ্জোহা মিয়া গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ উপজেলা শিক্ষা অফিসার বরাবর অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে আজ মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা সহকারী শিক্ষা অফিসার তদন্ত করতে আসলে অভিভাবক, এলাকাবাসী সাথে বর্তমান বিধিবহিভুর্ত কমিটির রক্ষক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখে এটিইও তদন্ত না মিঠাপুকুর চলেযান। এ ছাড়াও এলাকার আইয়ুব আলীর কাছ থেকে তার ছেলেকে বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর কর্মচারী নিয়োগ দেয়ার কথা বলে ৮ লক্ষ টাকা উৎকচ গ্রহন করেন বলে অভিয়োগ করেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক আশেকুর রহমান আইয়ুব আলীর অভিযোগ মিথ্যা বানোয়াট বলে জানান। বিদ্যালয় অভিভাবক ও এলাকাবাসী উক্ত বিধিবহির্ভুত কমিটি বাতিল করে পুনরায় তফসিল দেয়ার জোর দাবী জানিয়েছেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত