ঢাকা    রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

GTV

গণধর্ষণ মামলায় যাত্রাবাড়ীতে আরো এক আসামি গ্রেফতার

প্রকাশ : ২৭ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গণধর্ষণ মামলায় যাত্রাবাড়ীতে আরো এক আসামি গ্রেফতার
নয়া দিগন্ত

রাজধানীর যাত্রাবাড়ীতে মানসিক ভারসাম্যহীন এক নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আরো এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মোট তিনজন আসামি গ্রেফতার হলো।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত ৪ মে সকালে ধলপুর বৌবাজার চৌরাস্তায় অসুস্থ অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত এক নারীকে স্থানীয়রা উদ্ধার করে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রথমে মুগদা থানায় অপমৃত্যু মামলা হলেও পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, ভিকটিমকে একাধিক ব্যক্তি ধর্ষণ করেছে। এ তথ্য জানার পর ভিকটিমের ছোট ভাই রাসেল ২২ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় দুই আসামিকে গ্রেফতার করে, যারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৬ মে) রাত ১২টার দিকে পল্টন থানাধীন ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে উজ্জ্বল মিয়া (৪৫) নামে আরো এক আসামিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

GTV

রোববার, ০৭ জুন ২০২৬

গণধর্ষণ মামলায় যাত্রাবাড়ীতে আরো এক আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x