ঢাকা    রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

GTV

রাজধানীতে পশু কুরবানির পর চলছে বর্জ্য অপসারণ

প্রকাশ : ২৮ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাজধানীতে পশু কুরবানির পর চলছে বর্জ্য অপসারণ
ছবি: সংগৃহীত।

ঈদুল আজহার জামাতের পর রাজধানীর অলি-গলিতে শুরু হয় পশু কুরবানি। পশু জবাই ও মাংস কাটাকাটির পর নগরীকে পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ উভয় সিটি করপোরেশনের কর্মীরা।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে পশু কুরবানির পরপরই নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় একযোগে শুরু হয় বর্জ্য অপসারণ। বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমণ্ডি ও লালবাগ এলাকার বিভিন্ন অলিগলি ঘুরে দেখা যায়, সিটি করপোরেশনের ক্লিনাররা পিকআপভ্যান ও ঠেলাগাড়ি নিয়ে বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশুর বর্জ্য সংগ্রহ করছেন। বর্জ্যগুলো সংগ্রহের পর তা দ্রুততার সঙ্গে ছোট ছোট ভ্যান থেকে বড় বড় ডাম্পিং ট্রাকে স্থানান্তর করে নির্দিষ্ট সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) নেওয়া হচ্ছে।

আরও পড়ুনআরও পড়ুনপ্রাণে বাঁচল সেই মহিষ ‌‘ডোনাল্ড ট্রাম্প’, যা বলছে বিশ্ব গণমাধ্যম

সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদুল আজহার পবিত্রতা রক্ষায় এবং পরিবেশদূষণ রোধে নির্ধারিত সময়ের মধ্যেই শতভাগ বর্জ্য অপসারণ নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর।

মাঠ পর্যায়ে পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকির জন্য করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠে রয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, এবার বর্জ্য অপসারণের গতি ভালো। নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিষয় : ঈদুল আজহা

GTV

রোববার, ০৭ জুন ২০২৬

রাজধানীতে পশু কুরবানির পর চলছে বর্জ্য অপসারণ

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x