ঢাকা    রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

GTV

রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

প্রকাশ : ০৩ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান অ্যাডহক কমিটির চলমান প্রশাসনিক কার্যক্রম এবং ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচন নিয়ে দায়ের করা একটি রিট পিটিশন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। উচ্চ আদালতের এই আদেশের ফলে বিসিবির বর্তমান কার্যপরিচালনা এবং আসন্ন নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনি প্রতিবন্ধকতা রইল না।

বুধবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশনের ওপর পুনরায় শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার (২ জুন) মামলাটির আংশিক শুনানি শেষে আদালত পরবর্তী শুনানির জন্য ৩ জুন তারিখ নির্ধারণ করেছিলেন।

মাননীয় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও মাননীয় বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চে উভয় পক্ষের শুনানি শেষে রিট পিটিশনটি খারিজ করা হয়। আদালতের এ সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট রিটের কারণে বিসিবির চলমান প্রশাসনিক কার্যক্রম কিংবা ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনগত প্রতিবন্ধকতা রইল না।

শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। অন্যদিকে বিসিবির পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহিন এম. রহমান।

আদালত সূত্রে জানা গেছে, বিসিবির বর্তমান অ্যাডহক কমিটি এবং নির্বাচন প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে এর আগেও আরও তিনটি পৃথক রিট পিটিশন দায়ের করা হয়েছিল। পূর্ববর্তী সেসব মামলাতেও উভয় পক্ষের বক্তব্য শোনার পর হাইকোর্ট বিসিবির কার্যক্রমে কোনো ধরনের হস্তক্ষেপ করেননি।

এর আগে গত ১৮ মে বিসিবি নির্বাচনের জন্য কাউন্সিলর মনোনয়ন চেয়ে বিভিন্ন ক্লাবের কাছে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে ছয়জন কাউন্সিলর হাইকোর্টে রিট আবেদন করেন। রিটে বিবাদী করা হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বান্দরবান, খুলনা, লক্ষ্মীপুর, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা জেলার জেলা প্রশাসকদের।

বিষয় : হাইকোর্ট বিসিবি নির্বাচন

GTV

রোববার, ০৭ জুন ২০২৬

রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই
0:00 0:00
1.0x