ঢাকা    রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

GTV

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

প্রকাশ : ২৮ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

বুধবার (২৭ মে)  দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হালুয়াঘাটগামী যাত্রীবাহী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস ওই এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত হয় আরও একজন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কোতোয়ালী মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনা নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বিষয় : সড়ক দুর্ঘটনা নিহত পুলিশ মরদেহ উদ্ধার ময়মনসিংহ

GTV

রোববার, ০৭ জুন ২০২৬

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

বুধবার (২৭ মে)  দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হালুয়াঘাটগামী যাত্রীবাহী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস ওই এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত হয় আরও একজন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কোতোয়ালী মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনা নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

GTV

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
0:00 0:00
1.0x