ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সর্বশেষ সংবাদ

বেনাপোলে কাজী বাবুল ও চৌগাছায় শহীদ তিতুমীর নতুন ওসি

বেনাপোলে কাজী বাবুল ও চৌগাছায় শহীদ তিতুমীর নতুন ওসি

বেনাপোলে কাজী বাবুল ও চৌগাছায় শহীদ তিতুমীর নতুন ওসি মালিকুজ্জামান কাকা যশোর জেলা পুলিশের প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে আরো রদবদল হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ থানা বেনাপোল পোর্ট ও চৌগাছার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পারস্পরিক বদলি করা হয়েছে । বেনাপোল পোর্ট থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শহীদ তিতুমীরকে চৌগাছা থানায় এবং চৌগাছা থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী বাবুল হোসেনকে বেনাপোল পোর্ট থানায় বদলি করা হয়েছে। নতুন এই বদলির ফলে দুই পুলিশ কর্মকর্তা পরস্পরের বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। এর আগে গত ২৬ অক্টোবর যশোর জেলা পুলিশের সাত পরিদর্শককে বিভিন্ন পদে বদলি ও পদায়ন করা হয়। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের স্বাক্ষরিত ওই আদেশে যশোর কোতোয়ালি মডেল থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেনকে চৌগাছা থানার ওসি এবং যশোর কোর্ট পুলিশের তৎকালীন পরিদর্শক মুহাম্মদ শহীদ তিতুমীরকে বেনাপোল পোর্ট থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছিল। সর্বশেষ এই অদলবদল হয়েছে।


সিরাজগঞ্জের কাজিপুরে ২১ শিক্ষার্থীর মাঝে কোরআন শরীফ বিতরণ।

সিরাজগঞ্জের কাজিপুরে ২১ শিক্ষার্থীর মাঝে কোরআন শরীফ বিতরণ।

সিরাজগঞ্জের কাজিপুরে ২১ শিক্ষার্থীর মাঝে কোরআন শরীফ বিতরণ।মোঃ আব্দুর রব মনসুর,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।সিরাজগঞ্জের কাজিপুরে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলার ‘সোনামুখী পাইলট কিন্ডারগার্টেন প্রি-ক্যাডেট মাদ্রাসা অ্যান্ড হাই স্কুল’-এর চতুর্থ শ্রেণির ২১ জন শিক্ষার্থীর হাতে এই ধর্মীয় গ্রন্থ তুলে দেওয়া হয়।বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এই কোরআন বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল মালেক রনু। সহকারী শিক্ষক এফ আই মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আব্দুল মালেক রনু বলেন, "সাধারণ শিক্ষার পাশাপাশি ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার ভিত্তি মজবুত করতেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।"অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষিকা পারভীন শিলা এবং সহকারী শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে মুন্নি, লাইজু, ববিতা, কারিম, বিদ্যুৎ, তোহা, জাকারিয়া, জুয়েল রানা ও তৌফিক। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।


বেলকুচির দৌলতপুরে বিএনপি নেতা আব্দুল মান্নান ফকিরের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেলের শোডাউন অনুষ্ঠিত-

বেলকুচির দৌলতপুরে বিএনপি নেতা আব্দুল মান্নান ফকিরের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেলের শোডাউন অনুষ্ঠিত-

বেলকুচির দৌলতপুরে বিএনপি নেতা আব্দুল মান্নান ফকিরের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেলের শোডাউন অনুষ্ঠিত- মোঃ শহিদুল ইসলাম, সিরাজগঞ্জঃসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান ফকিরের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৫ নভেম্বর) বিকেলে আয়োজিত এ মোটরসাইকেল শোভাযাত্রায় ইউনিয়নের বিভিন্ন এলাকার বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি দৌলতপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে কামারপাড়া বাজার এলাকায় গিয়ে সেখানে অবস্থিত ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনী মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন শোভাযাত্রায় আসা নেতাকর্মী ও সমর্থকরা। সভায় চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার প্রত্যাশী আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান ফকির উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।বক্তব্যে আলহাজ্ব আব্দুল মান্নান ফকির বলেন, "সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী-এনায়েতপুর) আসনের সংসদ সদস্য জননেতা আমিরুল ইসলাম খান আলীমের নেতৃত্বে এবং তাঁর নির্দেশনা অনুযায়ী আমি কাজ করতে চাই। তিনি যদি আমাকে ৪নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রদান করেন, তাহলে তাঁর নেতৃত্বে থেকে এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাব।"তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ইউনিয়নের সার্বিক কল্যাণে কাজ করার প্রত্যাশা নিয়েই তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী। এ জন্য তিনি দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।এদিকে মোটরসাইকেল শোভাযাত্রা ও নির্বাচনী মতবিনিময় সভাকে কেন্দ্র করে দৌলতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ শোভাযাত্রা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী আমেজ সৃষ্টি করেছে।স্থানীয় রাজনৈতিক মহলে এ কর্মসূচিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান ফকিরের প্রার্থিতা প্রত্যাশার একটি প্রকাশ্য প্রচার কার্যক্রম হিসেবে দেখা হচ্ছে।


দেশে ও প্রবাসে ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে কাজ করছে ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ’

দেশে ও প্রবাসে ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে কাজ করছে ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ’

দেশে ও প্রবাসে ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে কাজ করছে ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ’মো লুৎফুর রহমান রাকিব,আন্তর্জাতিক প্রতিনিধি দেশে ও প্রবাসে অসহায়, নির্যাতিত, প্রতারিত ও বিভিন্ন সমস্যায় জর্জরিত মানুষের পাশে দাঁড়ানোর মহান লক্ষ্য নিয়ে মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ। মানবাধিকার সুরক্ষা, ভুক্তভোগীদের অভিযোগ গ্রহণ, প্রয়োজনীয় সহায়তার জন্য আবেদন গ্রহণ এবং মানুষের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার প্রত্যয় নিয়ে সংগঠনটি আন্তর্জাতিক পরিসরে কাজ করার পরিকল্পনা গ্রহণ করেছে।সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সেলিম রানার নেতৃত্বে কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন পর্যায়ের সদস্যরা অনলাইন এবং অফলাইনে মানবিক কার্যক্রম পরিচালনায় কাজ করে যাচ্ছেন। বিশ্বের বিভিন্ন দেশের আগ্রহী ব্যক্তি এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন।সংগঠনটির অন্যতম বিশেষ উদ্যোগ হচ্ছে অনলাইনভিত্তিক অভিযোগ ও সহায়তা কার্যক্রম। এর মাধ্যমে দেশে ও প্রবাসে অবস্থানরত যেকোনো ভুক্তভোগী ব্যক্তি অনলাইনে নিজের সমস্যার কথা জানাতে পারবেন। পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা পাওয়ার জন্য আবেদন করার সুযোগও থাকবে। সংগঠনের নির্ধারিত নিয়ম অনুযায়ী নিবন্ধন সম্পন্ন করে সদস্যপদ গ্রহণের মাধ্যমে এসব কার্যক্রমে অংশগ্রহণ করা যাবে।প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সেলিম রানার স্বপ্ন হলো—দেশে ও প্রবাসে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখা, মানবাধিকার প্রতিষ্ঠায় সচেতনতা বৃদ্ধি করা এবং প্রতারণা ও হয়রানির শিকার মানুষের পাশে দাঁড়ানো।তিনি সৌদি আরবের মক্কায় অবস্থান করেও সংগঠনের কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখছেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায়। দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, সাংবাদিকতা ও মানবাধিকারকর্মী হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় নিয়ে তিনি সংগঠনটিকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন।সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব এম. এম. হোসাইন এবং সভাপতি হিসেবে রয়েছেন জনাব আবু বক্কর সিদ্দিক। তাঁদের দিকনির্দেশনা ও কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে সংগঠনটির কার্যক্রম দেশে-বিদেশে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সাংবাদিক, প্রশাসন, মানবাধিকারকর্মী, প্রবাসী এবং দেশপ্রেমিক সচেতন নাগরিকদের সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে। দল-মত, ধর্ম-বর্ণ ও দেশ নির্বিশেষে মানবতার সেবায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।সংগঠনের মূল প্রত্যয়—মানুষ মানুষের জন্য। দেশে ও প্রবাসে কোনো ভুক্তভোগী যেন অসহায় হয়ে না পড়েন, সেই লক্ষ্যেই এগিয়ে যেতে চায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ।সংগঠনের যোগাযোগ ও কার্যালয়ের ঠিকানাসংগঠনের নাম: প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদপ্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ সেলিম রানাউপদেষ্টা: জনাব এম. এম. হোসাইনসভাপতি: জনাব আবু বক্কর সিদ্দিকইমেইল: salimrana5454@gmail.comWhatsApp: +9660579353225মোবাইল: +880 1842-570992অস্থায়ী কার্যালয়:আজিজ ভবন, ৮ম তলা, ৯৩ মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ।কার্যক্রমের স্থান: সৌদি আরবের মক্কাসহ দেশে ও প্রবাসে।স্লোগান: মানুষ মানুষের জন্য, মানবতার সেবায় আমরা ঐক্যবদ্ধ।


দুর্গাপুরে দেশের সবচাইতে দীর্ঘ ২ লেন বিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন করলেন শিক্ষার্থী ও স্থানীয় জনতা

দুর্গাপুরে দেশের সবচাইতে দীর্ঘ ২ লেন বিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন করলেন শিক্ষার্থী ও স্থানীয় জনতা

দুর্গাপুরে দেশের সবচাইতে দীর্ঘ ২ লেন বিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন করলেন শিক্ষার্থী ও স্থানীয় জনতামো: সাখাওয়াত হোসেন মামুন, ( নেত্রকোনা) প্রতিনিধি  :নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর নির্মিত বাঁশ-কাঠের দুই লেনের স্বপ্নের ব্রিজ উদ্বোধন করা হয়েছে। জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগ, পৃষ্ঠপোষকতা ও নিজ অর্থায়নে এই ব্রিজ নির্মাণ করা হয়েছে।সোমেশ্বরী নদীর বুকে তেরিবাজার থেকে শিবগঞ্জ ঘাট পর্যন্ত নির্মাণ করা হয়েছে প্রায় ৬০০ মিটার দীর্ঘ বাঁশ-কাঠের দুই লেনের দৃষ্টিনন্দন সেতু। একটিতে আসা, অন্যটিতে যাওয়া। গত রবিবার (১৫ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে সেতু দুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।এই সেতুর উদ্বোধন করেছেন স্থানীয় স্কুল ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী ও স্থানীয় জনতা।প্রায় ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর নির্মাণ কাজে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে অংশ নেন। প্রায় এক মাস ধরে চলে এই নির্মাণ কাজ।এই ব্রিজের সার্বিক নির্মাণ কাজ সম্পন্ন হয় কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের তত্ত্বাবধানে। তাঁর নেতৃত্বে এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীদের প্রচেষ্টায় ব্রিজটি চলাচলের উপযোগী করে তোলা হয়। বর্তমানে ব্রিজ দিয়ে সুশৃঙ্খলভাবে চলাচলের জন্য দায়িত্ব পালন করছেন তাঁরাই।এই কাজে সহযোগিতা করেছেন কুল্লাগড়া ইউনিয়ন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।এ বিষয়ে কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম দৈনিক দিনকালের প্রতিনিধি মো: আল ইমরানকে দেওয়া সাক্ষাৎকারে  বলেন,এই ব্রিজ আমাদের এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের উদ্যোগে সেই স্বপ্ন আজ বাস্তব হয়েছে। আমরা চাই, এই ব্রিজ দিয়ে মানুষ যেন নিরাপদে ও শৃঙ্খলার সাথে চলাচল করতে পারে। সেজন্য আমাদের নেতাকর্মীরা সবসময় দায়িত্ব পালন করে যাবে।এই সেতু শুধু পথচারীদের হাঁটার জন্য নয়, রিকশা, ভ্যান, মোটরসাইকেল এমনকি প্রাইভেটকার চলাচলের উপযোগী করে দুই লেনে তৈরি করা হয়েছে।নিজের ফেসবুক পোস্টে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল লিখেছেন, “আলহামদুলিল্লাহ। দেশের সবচাইতে দীর্ঘ ২ লেন বিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন করলেন স্কুলের শিক্ষার্থীরা। দুর্গাপুরের সোমেশ্বরী নদীর উপর নির্মিত এই সেতু আপনার, রক্ষণাবেক্ষণের দায়িত্বও আপনার। আসুন সবাই মিলে এলাকার উন্নয়নে একসাথে কাজ করি এবং মানবিক দুর্গাপুর গড়ে তুলি।তিনি আরও জানান, স্থায়ী সেতু নির্মাণের প্রকল্প এগিয়ে চলছে, আশা করি ২০২৯ সনের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে ইনশাআল্লাহ। সবার সদয় সহযোগিতা বিনীতভাবে কাম্য।ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ঘোষণা দিয়েছেন, সাধারণ পথচারীদের নদী পারাপারের জন্য কোনো টাকা লাগবে না, এটি সম্পূর্ণ উন্মুক্ত। শুধুমাত্র সেতু পার হওয়া যানবাহনগুলো থেকে সামান্য টোল আদায় করা হবে। আর টোল থেকে পাওয়া লভ্যাংশের একটি টাকাও ব্যক্তিখাতে যাবে না, বরং পুরো আয় ব্যয় করা হবে স্থানীয় মসজিদ, মন্দির এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে।সেতুর আয়-ব্যয় ও রক্ষণাবেক্ষণের কাজ তদারকির জন্য তেরিবাজার বড় মসজিদের ইমাম, শিবগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম, কুল্লাগড়া রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক এবং খ্রিষ্টান সম্প্রদায়ের একজন সমাজসেবকের নেতৃত্বে একটি পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে।একই সাথে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে ইজারামুক্ত হলো দুর্গাপুরের ফলের বাজার।গারো, হাজং ও বাঙালি জনগোষ্ঠীর সাধারণ ফল ব্যবসায়ীরা এখন থেকে কমলা, কলা, আনারস, পেঁপেসহ বিভিন্ন ফল বিক্রিতে কোনো ইজারা বা লাইন খরচ দিতে হবে না। থাকবে না হয়রানি ও সিন্ডিকেটের চাপ।কেউ যদি কারও নাম ব্যবহার করে কোনো প্রকার টাকা বা সুবিধা দাবি করে, তাহলে তাকে পুলিশে সোপর্দ করার আহ্বান জানানো হয়েছে।উল্লেখ্য, দুর্গাপুর পৌরসভায় রিকশা, অটো, বাস ও সিএনজি স্টেশন - এগুলো আগে থেকেই ইজারামুক্ত রয়েছে।স্থানীয়রা জানান, গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত দুর্গাপুরে প্রায় আড়াই লাখ মানুষের বসবাস। সোমেশ্বরী নদী পৌর শহরের মধ্য দিয়ে বয়ে গিয়ে কুল্লাগড়া, গাঁওকান্দিয়া ও বিরিশিরি এলাকাকে বিভক্ত করেছে। এসব এলাকার মানুষকে শিবগঞ্জ ফেরিঘাট দিয়ে নৌকায় নদী পার হয়ে উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ করতে হয়।বিশেষ করে শিবগঞ্জ ঘাট দিয়ে দুর্গাপুর ছাড়াও ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাটের বাসিন্দা এবং পর্যটকসহ প্রতিদিন প্রায় ৮০ থেকে ৯০ হাজার মানুষ যাতায়াত করেন।স্থায়ী সেতু না থাকায় বছরের প্রায় ছয় মাস নদীতে নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার হতে হতো। নতুন এই সেতু চালু হওয়ায় লক্ষাধিক মানুষের দুর্ভোগ ঘুচল। দুই পাড়ের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও গ্রামীণ অর্থনীতিতে নতুন গতির সঞ্চার হয়েছে।


কিশোরগঞ্জে করিমগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের ফিল্ডওয়ার্ক উপলক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

কিশোরগঞ্জে করিমগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের ফিল্ডওয়ার্ক উপলক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

কিশোরগঞ্জে করিমগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের ফিল্ডওয়ার্ক উপলক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠিতকিশোরগঞ্জ প্রতিনিধি:বদরুজ্জামান ভূইয়া সোহাগ সামাজিক সমস্যা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের প্রস্তুত করার লক্ষ্যে কিশোরগঞ্জে করিমগঞ্জ সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় কিশোরগঞ্জ জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল খান।জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোছাঃ মোস্তারী কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক ও বিভাগীয় প্রধান শরিফুন্নেছা।সমাজকর্ম বিষয়ে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তবক্ষেত্রে কাজের অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে ফিল্ডওয়ার্ক শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের সামাজিক বাস্তবতা উপলব্ধি, সমস্যা চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ পেশাগত জীবনের প্রস্তুতিতে সহায়ক।অনুষ্ঠানটির আয়োজন করে কিশোরগঞ্জ জেলা পরিষদ।


দুর্গাপুরে দেশের সবচাইতে দীর্ঘ ২ লেন বিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন করলেন শিক্ষার্থী ও স্থানীয় জনতা

দুর্গাপুরে দেশের সবচাইতে দীর্ঘ ২ লেন বিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন করলেন শিক্ষার্থী ও স্থানীয় জনতা

দুর্গাপুরে দেশের সবচাইতে দীর্ঘ ২ লেন বিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন করলেন শিক্ষার্থী ও স্থানীয় জনতামো: সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা( নেত্রকোনা) প্রতিনিধি  :নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর নির্মিত বাঁশ-কাঠের দুই লেনের স্বপ্নের ব্রিজ উদ্বোধন করা হয়েছে। জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগ, পৃষ্ঠপোষকতা ও নিজ অর্থায়নে এই ব্রিজ নির্মাণ করা হয়েছে।সোমেশ্বরী নদীর বুকে তেরিবাজার থেকে শিবগঞ্জ ঘাট পর্যন্ত নির্মাণ করা হয়েছে প্রায় ৬০০ মিটার দীর্ঘ বাঁশ-কাঠের দুই লেনের দৃষ্টিনন্দন সেতু। একটিতে আসা, অন্যটিতে যাওয়া। গত রবিবার (১৫ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে সেতু দুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।এই সেতুর উদ্বোধন করেছেন স্থানীয় স্কুল ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী ও স্থানীয় জনতা।প্রায় ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর নির্মাণ কাজে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে অংশ নেন। প্রায় এক মাস ধরে চলে এই নির্মাণ কাজ।এই ব্রিজের সার্বিক নির্মাণ কাজ সম্পন্ন হয় কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের তত্ত্বাবধানে। তাঁর নেতৃত্বে এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীদের প্রচেষ্টায় ব্রিজটি চলাচলের উপযোগী করে তোলা হয়। বর্তমানে ব্রিজ দিয়ে সুশৃঙ্খলভাবে চলাচলের জন্য দায়িত্ব পালন করছেন তাঁরাই।এই কাজে সহযোগিতা করেছেন কুল্লাগড়া ইউনিয়ন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।এ বিষয়ে কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম দৈনিক দিনকালের প্রতিনিধি মো: আল ইমরানকে দেওয়া সাক্ষাৎকারে  বলেন,এই ব্রিজ আমাদের এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের উদ্যোগে সেই স্বপ্ন আজ বাস্তব হয়েছে। আমরা চাই, এই ব্রিজ দিয়ে মানুষ যেন নিরাপদে ও শৃঙ্খলার সাথে চলাচল করতে পারে। সেজন্য আমাদের নেতাকর্মীরা সবসময় দায়িত্ব পালন করে যাবে।এই সেতু শুধু পথচারীদের হাঁটার জন্য নয়, রিকশা, ভ্যান, মোটরসাইকেল এমনকি প্রাইভেটকার চলাচলের উপযোগী করে দুই লেনে তৈরি করা হয়েছে।নিজের ফেসবুক পোস্টে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল লিখেছেন, “আলহামদুলিল্লাহ। দেশের সবচাইতে দীর্ঘ ২ লেন বিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন করলেন স্কুলের শিক্ষার্থীরা। দুর্গাপুরের সোমেশ্বরী নদীর উপর নির্মিত এই সেতু আপনার, রক্ষণাবেক্ষণের দায়িত্বও আপনার। আসুন সবাই মিলে এলাকার উন্নয়নে একসাথে কাজ করি এবং মানবিক দুর্গাপুর গড়ে তুলি।তিনি আরও জানান, স্থায়ী সেতু নির্মাণের প্রকল্প এগিয়ে চলছে, আশা করি ২০২৯ সনের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে ইনশাআল্লাহ। সবার সদয় সহযোগিতা বিনীতভাবে কাম্য।ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ঘোষণা দিয়েছেন, সাধারণ পথচারীদের নদী পারাপারের জন্য কোনো টাকা লাগবে না, এটি সম্পূর্ণ উন্মুক্ত। শুধুমাত্র সেতু পার হওয়া যানবাহনগুলো থেকে সামান্য টোল আদায় করা হবে। আর টোল থেকে পাওয়া লভ্যাংশের একটি টাকাও ব্যক্তিখাতে যাবে না, বরং পুরো আয় ব্যয় করা হবে স্থানীয় মসজিদ, মন্দির এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে।সেতুর আয়-ব্যয় ও রক্ষণাবেক্ষণের কাজ তদারকির জন্য তেরিবাজার বড় মসজিদের ইমাম, শিবগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম, কুল্লাগড়া রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক এবং খ্রিষ্টান সম্প্রদায়ের একজন সমাজসেবকের নেতৃত্বে একটি পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে।একই সাথে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে ইজারামুক্ত হলো দুর্গাপুরের ফলের বাজার।গারো, হাজং ও বাঙালি জনগোষ্ঠীর সাধারণ ফল ব্যবসায়ীরা এখন থেকে কমলা, কলা, আনারস, পেঁপেসহ বিভিন্ন ফল বিক্রিতে কোনো ইজারা বা লাইন খরচ দিতে হবে না। থাকবে না হয়রানি ও সিন্ডিকেটের চাপ।কেউ যদি কারও নাম ব্যবহার করে কোনো প্রকার টাকা বা সুবিধা দাবি করে, তাহলে তাকে পুলিশে সোপর্দ করার আহ্বান জানানো হয়েছে।উল্লেখ্য, দুর্গাপুর পৌরসভায় রিকশা, অটো, বাস ও সিএনজি স্টেশন - এগুলো আগে থেকেই ইজারামুক্ত রয়েছে।স্থানীয়রা জানান, গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত দুর্গাপুরে প্রায় আড়াই লাখ মানুষের বসবাস। সোমেশ্বরী নদী পৌর শহরের মধ্য দিয়ে বয়ে গিয়ে কুল্লাগড়া, গাঁওকান্দিয়া ও বিরিশিরি এলাকাকে বিভক্ত করেছে। এসব এলাকার মানুষকে শিবগঞ্জ ফেরিঘাট দিয়ে নৌকায় নদী পার হয়ে উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ করতে হয়।বিশেষ করে শিবগঞ্জ ঘাট দিয়ে দুর্গাপুর ছাড়াও ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাটের বাসিন্দা এবং পর্যটকসহ প্রতিদিন প্রায় ৮০ থেকে ৯০ হাজার মানুষ যাতায়াত করেন।স্থায়ী সেতু না থাকায় বছরের প্রায় ছয় মাস নদীতে নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার হতে হতো। নতুন এই সেতু চালু হওয়ায় লক্ষাধিক মানুষের দুর্ভোগ ঘুচল। দুই পাড়ের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও গ্রামীণ অর্থনীতিতে নতুন গতির সঞ্চার হয়েছে।


টিআর-কাবিখার ২৫ কোটি টাকার বরাদ্দে ১৫ কোটিই লোপাট: নামমাত্র কাজ দেখিয়ে হরিলুট

টিআর-কাবিখার ২৫ কোটি টাকার বরাদ্দে ১৫ কোটিই লোপাট: নামমাত্র কাজ দেখিয়ে হরিলুট

টিআর-কাবিখার ২৫ কোটি টাকার বরাদ্দে ১৫ কোটিই লোপাট: নামমাত্র কাজ দেখিয়ে হরিলুট ​নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:গ্রামীণ জনপদের হতদরিদ্র মানুষের ভাগ্য বদলানোর কথা থাকলেও পটুয়াখালীতে সরকারি বরাদ্দের বড় একটি অংশ নামমাত্র কাজ দেখিয়ে কিংবা কোনো কাজ না করেই আত্মসাৎ করা হয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরের প্রথম ও দ্বিতীয় কিস্তিতে জেলার আটটি উপজেলায় কাবিখা, কাবিটা এবং টিআর (টেস্ট রিলিফ) কর্মসূচির নগদ অর্থ ও খাদ্যশস্য মিলিয়ে প্রায় ২৫ কোটি ৬৬ লাখ টাকার বিশাল বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে দীর্ঘ ছয় মাসব্যাপী এক নিবিড় অনুসন্ধানে বেরিয়ে এসেছে, এর মধ্যে অন্তত ১৫ কোটি ৪০ লাখ টাকাই লোপাট করে দিয়েছে একটি অসাধু সিন্ডিকেট ও দায়িত্বশীল কর্মকর্তারা।​জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জেলার আটটি উপজেলার বিভিন্ন প্রকল্পে এই বরাদ্দ বিতরণ করা হয়। তবে প্রতিটি উপজেলায় মাঠপর্যায়ে অনুসন্ধানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির চিত্র উঠে এসেছে।​উপজেলাভিত্তিক দুর্নীতির চিত্র:​গলাচিপা উপজেলা: ২৩১টি প্রকল্পে ৫ কোটি ১৬ লাখ টাকার বেশি বরাদ্দ দেওয়া হলেও এখান থেকে হরিলুট হয়েছে প্রায় ৩ কোটি ১০ লাখ টাকা (সর্বোচ্চ লোপাট)।​বাউফল উপজেলা: ২০১টি প্রকল্পে ৪ কোটি ৬১ লাখ টাকার বরাদ্দ থেকে আত্মসাৎ করা হয়েছে প্রায় ২ কোটি ৭৬ লাখ টাকা।​পটুয়াখালী সদর উপজেলা: ১৮৯টি প্রকল্পে ৩ কোটি ৮৩ লাখ টাকার বরাদ্দ থেকে লোপাট হয়েছে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা।​রাঙ্গাবালী উপজেলা: ১৩০টি প্রকল্পে ৩ কোটি ৩২ লাখ টাকার বরাদ্দ থেকে আত্মসাৎ করা হয়েছে প্রায় ১ কোটি ৯৯ লাখ টাকা।​কলাপাড়া উপজেলা: ১১৫টি প্রকল্পে ৩ কোটি ১৪ লাখ টাকার বরাদ্দ থেকে লোপাট হয়েছে প্রায় ১ কোটি ৮৭ লাখ টাকা।​দশমিনা উপজেলা: ৬০টি প্রকল্পে ১ কোটি ৯২ লাখ টাকার বরাদ্দ থেকে আত্মসাৎ করা হয়েছে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা।​মির্জাগঞ্জ উপজেলা: ৯৮টি প্রকল্পে ২ কোটি ১১ লাখ টাকার বরাদ্দ থেকে লোপাট করা হয়েছে প্রায় ১ কোটি ২৭ লাখ টাকা।​দুমকী উপজেলা: ৭০টি প্রকল্পে ১ কোটি ৪২ লাখ টাকার বরাদ্দ থেকে আত্মসাৎ করা হয়েছে প্রায় ৮৫ লাখ টাকা।​নিয়মনীতির তোয়াক্কা নেই, শর্ত কাগজেই সীমাবদ্ধ​জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ স্বাক্ষরিত বরাদ্দপত্রে প্রকল্প বাস্তবায়নে কঠোর শর্ত দেওয়া হলেও মাঠপর্যায়ে তার কোনো বাস্তবায়ন দেখা যায়নি। নিয়ম অনুযায়ী কাজের আগে ‘প্রাক-ওয়ার্ক পরিমাপ’ করে ছবি ও ভিডিও সিডি আকারে সংরক্ষণ করার কথা থাকলেও তা মানা হয়নি। এছাড়া প্রতিটি প্রকল্পের দৃশ্যমান স্থানে সাইনবোর্ড টানানোর নির্দেশ থাকলেও অধিকাংশ এলাকায় কোনো সাইনবোর্ডের অস্তিত্ব মেলেনি।​চিঠিতে নির্দিষ্ট সময়ের মধ্যে (১৫ মার্চ ২০২৫) কাজ শেষ করার কড়া তাগিদ দেওয়া হলেও তা তোয়াক্কা না করে অসম্পূর্ণ কাজ কিংবা পুরনো রাস্তায় নামমাত্র মাটি ফেলে ভুয়া মাস্টাররোলের মাধ্যমে সম্পূর্ণ বিল তুলে নেওয়া হয়েছে।​তদারকি না থাকায় বেপরোয়া সিন্ডিকেট​অনুসন্ধানে জানা যায়, প্রকল্প সরেজমিন পরিদর্শন করে কাজের অগ্রগতি সাপেক্ষে বিল ছাড় করার কথা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও)। কিন্তু কমিশন বাণিজ্যের মাধ্যমে বাস্তবে কোনো পরিদর্শন ছাড়াই শতভাগ কাজ সম্পন্ন দেখানো হয়েছে।​প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি ও স্থানীয় প্রভাবশালীরা সরকারি বিধিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বরাদ্দকৃত চাল ও গম কালোবাজারে বিক্রি করে দিয়েছেন এবং নগদ অর্থের সিংহভাগ নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নিয়েছেন। জেলা পর্যায় থেকে কার্যকর তদারকি ও অডিট না থাকায় দুর্নীতিবাজরা আরও বেপরোয়া হয়ে ওঠে।​গ্রামীণ জনপদের হতদরিদ্র মানুষের উন্নয়নের জন্য বরাদ্দকৃত এই বিপুল পরিমাণ অর্থ লোপাটের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় সচেতন মহল। অবিলম্বে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং উচ্চপর্যায়ের একটি নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে পটুয়াখালীর আট উপজেলার প্রতিটি প্রকল্পের সরেজমিন অডিট ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।


রূপসায় বিনামূল্যে ছানি অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

রূপসায় বিনামূল্যে ছানি অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

রূপসায় বিনামূল্যে ছানি অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিতপ্রবীর পালিত  প্রতিনিধি: খুলনা জেলা,  ঘাটভোগ ইউনিয়নের ডোবা স্কুল মাঠে দিনব্যাপী বিনামূল্যে ছানি অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ নভেম্বর (রবিবার) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা সিএসএস (CSS) এর পরিচালিত রূপসা উপজেলায় অবস্থিত তিলকস্থ রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের সহযোগিতায় এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত চিকিৎসা সেবা ক্যাম্পটির সকালে উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজক জি এম কামরুজ্জামান টুকু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাঁন জুলফিকার আলী জুলু।বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা বিএনপির সদস্য আরিফুর রহমান আরিফ, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এস এম এ মালেক, সদস্য সচিব মিকাইল বিশ্বাস, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নুন্দু,অত্র হাসপাতালের কো অর্ডিনেটর মার্কেটিং এন্ড  পাবলিক রিলেশনের মোঃ মুশফিকুর রহমান, বিএনপি নেতা সাইফুল ইসলাম পাইক।ডোবা ওয়ার্ড বিএনপির সভাপতি প্রাণ গোপাল বিশ্বাসের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা মুন্না সরদারের পরিচালনায় বক্তৃতা করেন প্রধান শিক্ষক দীপ্তিশ্বর বিশ্বাস, মুন্না সরদার,ইসরাইল বাবু, গোবিন্দ বিশ্বাস, শাহিনুর রহমান, অলোক বিশ্বাস, জিএম হিরোক, সাগর দাস সঞ্জীত, বিকাশ দাস, নরেশ দাস, পংকজ শিকদার, কানাই বৈরাগি প্রমূখ। সেবা ক্যাম্পে  রোগী দেখেন ডাঃ মফিজুর রহমান। ক্যাম্পে এলাকার বিপুল সংখ্যক দুস্থ ও অসহায় রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশনের জন্য বাছাই এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়।


গোপালগঞ্জে নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার

গোপালগঞ্জে নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার

গোপালগঞ্জে নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার লুৎফর সিকদার, (নিজেস্ব প্রতিনিধি) গোপালগঞ্জ:গোপালগঞ্জে নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারগোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল এবং সমাবেশের মধ্যে নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ফেনীর পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারকে।রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। এতে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।এতে বলা হয়েছে, ফেনীর বর্তমান পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপার এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী পুলিশ সুপার করা হলো।এদিকে রোববার বেলা ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তাদের অনেকের হাতে লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র দেখা যায়। মহড়া দেওয়ার সময় তাদের কারও কারও মাথায় ছিল হেলমেট। তারা বিভিন্ন স্লোগান দেন।জেলার আইনশৃঙ্খলা রক্ষায় ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।


সড়কে মৃত্যুর মিছিল, তারাগঞ্জে দুইসহ একদিনে প্রাণ গেল নীলফামারীর ৪ জনের

সড়কে মৃত্যুর মিছিল, তারাগঞ্জে দুইসহ একদিনে প্রাণ গেল নীলফামারীর ৪ জনের

সড়কে মৃত্যুর মিছিল, তারাগঞ্জে দুইসহ একদিনে প্রাণ গেল নীলফামারীর ৪ জনেরতপন দাস, নীলফামারী সড়কে যেন মৃত্যুর মিছিল! রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ এবং নীলফামারীর ডোমার ও সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আরও দুইজন নিহত হয়েছেন। একদিনে তিনটি পৃথক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নীলফামারী জেলার চারজন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার (১৫ নভেম্বর) সকালে ঘটে যাওয়া এসব দুর্ঘটনায় দুই জেলার বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগরংপুরের তারাগঞ্জে ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাসের হেলপার ও সুপারভাইজারের বিরুদ্ধে। সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার মুকুল বসুনিয়া (২৮) ও শাকিব বসুনিয়া (২২)।স্বজন ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নিহত দুজনসহ একই এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি এলাকা থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন। পথে ভাড়া নিয়ে বিরোধের একপর্যায়ে কয়েকজন যাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। পরে আতিক বসুনিয়া নামে এক যাত্রীকে জিম্মি করে রাখার অভিযোগ ওঠে।বাসে থাকা যাত্রী আতিক বসুনিয়া বলেন, তাঁর কাছে টাকা থাকায় অন্যদের নামিয়ে দিলেও তাঁকে নামতে দেওয়া হয়নি। বাসের হেলপার ও সুপারভাইজার তাঁকে জিম্মি করে গলায় গামছা পেঁচিয়ে রাখেন। এ সময় মুকুল ও শাকিব তাঁকে বাঁচাতে এগিয়ে এলে চলন্ত বাস থেকে লাথি মেরে ও ধাক্কা দিয়ে তাঁদের ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।আতিকের ভাষ্য, তিনি চিৎকার শুরু করলে একটি মাইক্রোবাস বাসটির পথরোধ করে। পরে স্থানীয় লোকজন ছুটে এসে বাসটি আটক করেন। তাঁর দাবি, সময়মতো বাসটি আটকানো না হলে তাঁকেও প্রাণ হারাতে হতো।নিহত শাকিবের বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তাঁর ছোট ভাইসহ এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি এলাকা থেকে বাসে করে বাড়ি ফিরছিলেন। তাঁদের চাচা আতিক বসুনিয়ার কাছে তিন লাখ টাকা ছিল। তারাগঞ্জ অতিক্রম করার পর অন্যদের বাস থেকে নামিয়ে দিয়ে আতিককে জিম্মি করা হয় বলে অভিযোগ করেন তিনি। চাচাকে বাঁচাতে মুকুল ও শাকিব এগিয়ে গেলে তাঁদের চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়।এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।নীলফামারীর ডোমার উপজেলার কাজিরহাট কলোনি এলাকায় সকালে অটোরিকশার ধাক্কায় ওমর ফারুক (৮) নামে এক শিশু নিহত হয়েছে।নিহত ওমর ফারুক ওই এলাকার মনিরুজ্জামান নুরির ছেলে। সে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী ছিল। সকালে সড়ক দুর্ঘটনায় শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।অন্যদিকে নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর এলাকার শালহাটি নামক স্থানে বালুবাহী ট্রাকের ধাক্কায় উত্তরা ইপিজেডের এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী গুরুতর আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কে চলাচলের সময় বালুর ট্রাকের ধাক্কায় ওই নারী ও তাঁর স্বামী দুর্ঘটনার শিকার হন। এতে নারী শ্রমিকের মৃত্যু হয় এবং তাঁর স্বামী গুরুতর আহত হন।সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগএকই দিনে তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় নীলফামারীর চারজনের প্রাণহানির ঘটনায় সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে চলন্ত বাস থেকে যাত্রী ফেলে দেওয়ার অভিযোগ, শিশুর সড়ক দুর্ঘটনায় মৃত্যু এবং বালুবাহী ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত হওয়ার ঘটনায় চালকদের দায়িত্বশীলতা ও সড়কে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জোরালো হয়েছে।এসব দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


নওগাঁ ও বগুড়ার আদমদিঘী ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় আজ সূর্য পূজা অনুষ্ঠিত

নওগাঁ ও বগুড়ার আদমদিঘী ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় আজ সূর্য পূজা অনুষ্ঠিত

নওগাঁ ও বগুড়ার আদমদিঘী ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় আজ সূর্য পূজা অনুষ্ঠিত উজ্জ্বল কুমার সরকার  প্রতি বছর কালী পূজার পর ষষ্টি তিথিতে বগুড়ার আদমদীঘিতে সূেতর্য দেবতাকে সন্তুষ্ট করতে সূর্য পুজা উদযাপন করা হয়। মানব সভ্যতার ঊষালগ্ন থেকেই মানুষ প্রকৃতির উপাসক। আকাশ, বাতাস, নদী,পাহাড়, বৃক্ষ, অগ্নি ও সূর্য-প্রকৃতির প্রতিটি শক্তির মধ্যেই মানুষ খুঁজে পেয়েছে জীবনের অস্তিত্ব ও রহস্য। এদের মধ্যে সূর্যের স্থান সর্বাগ্রে। কারন সূর্য ছাড়া পৃথীবিতে প্রাণের অস্তিত্ব কল্পনাই করা যায় না। সূর্যকে জীবনদাতা,শক্তির উৎস্য এবং দেবত্বের প্রতীক হিসেবে শ্রদ্ধা জানিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকেরা সূর্য পুজা করে আসছে। এই ধারাবাহিকতায় রোববার ভক্তরা সারাদিন উপবাস থেকে বিকেলে আদমদীঘি উপজেলা সদর মাঝিপাড়া চড়কতলা গ্রামের একটি পুকুরে ও সান্তাহার পৌর শহরের রথবাড়ীর একটি পুকুরে, চা-বাগান ও রেলওয়ে পুকুরে ও নওগাঁর ছোট যমুনা নদীতে  হিন্দু ধর্মাবলম্বীরা ফুল, প্রসাদ, বাদ্য-বাজনা সহ পূজার বিভিন্ন সামগ্রী নিয়ে পুকুর পাড়ে সমবেত হন। এরপর সূর্যাস্তের আগ মুহূর্তে কোমর পানিতে দাঁড়িয়ে সূর্যের দিকে মুখ করে ডালা-কুলায় সাজানো প্রসাদ নিয়ে প্রদীপ জ্বালিয়ে সূর্যদেবের পূজা করেন। আবার পরের দিন ভোরে সবাই ওই পুকুর পাড়ে উপস্থিত হবে। এরপর সূর্য উদয় হওয়ার পূর্ব মুহূর্ত থেকে একই নিয়মে পূজা শুরু হবে। সূর্যদয় হওয়ার পর সূর্যকে প্রণাম করে স্নান করে শরবত পানের মধ্য দিয়ে শেষ হবে পূজা।এ বিষয়ে উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা ও সাধারন সম্পাদক মিহির কুমার সরকার বলেন, প্রতি বছর কালী পুজার পর ষষ্টি তিথিতে আদমদীঘি উপজেলা সদরে ও সান্তাহার পৌর শহরে এ পুজার হয়ে থাকে। প্রতি বছরের ন্যায় এবার দেশ ও এলাকার মঙ্গল কামনায় সূর্য পুজার আয়োজন করা হয়েছে। মূলতঃ সন্তান-সন্ততির দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, মঙ্গল এবং পরিবারের সুখ-সমৃদ্ধি কামনায় এই ব্রত পালন করা হয়। পুজো চলাকালীন সময় পুকুর পাড়ে শত শত পণ্যার্থীর সমাগম ঘটে।


নওগাঁর চকগোবিন্দ গ্রামের আওয়ামী লীগের নেতা  অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার

নওগাঁর চকগোবিন্দ গ্রামের আওয়ামী লীগের নেতা অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার

নওগাঁর চকগোবিন্দ গ্রামের আওয়ামী লীগের নেতা  অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তারউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে সদর উপজেলার তিলকপুর ইউনিয়ন এলাকা থেকে মোঃ মোশাররফ হোসেন শান্ত (৩৮) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মোশাররফ হোসেন শান্ত নওগাঁ সদর উপজেলার চকগোবিন্দ গ্রামের মোঃ আক্কাস সরদারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তিনি নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এবং ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পূর্বের একটি সাজা এবং পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে মোট নয়টি মামলা রয়েছে। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।নওগাঁ জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


ব্রাহ্মণবাড়িয়ায় টিআরসি নিয়োগের তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন ।

ব্রাহ্মণবাড়িয়ায় টিআরসি নিয়োগের তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন ।

ব্রাহ্মণবাড়িয়ায় টিআরসি নিয়োগের তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন ।নাইমুল ইসলাম,জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়াবাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের অক্টোবর-২০২৬ কার্যক্রমের তৃতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা (PET) সম্পন্ন হয়েছে।রবিবার (১৫ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্স মাঠে ‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তৃতীয় দিনের পরীক্ষায় ১৬০০/১০০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং ইভেন্ট অনুষ্ঠিত হয়।নিয়োগ বোর্ডের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা-এর সার্বিক তত্ত্বাবধানে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সুষ্ঠু পরিবেশে নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়।পরীক্ষা শেষে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভনে কোনো দালালচক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য প্রার্থীদের সতর্ক করা হয়।নিয়োগ বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৫ নভেম্বর ২০২৬ তারিখে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ বিজ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। উত্তীর্ণ প্রার্থীদের যথাযথ প্রস্তুতি নিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি অনুত্তীর্ণ প্রার্থীদের ভবিষ্যতে আরও কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের প্রস্তুত করার পরামর্শ দেওয়া হয়।এ সময় বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ এভিয়েশন শাখার এআইজি তানভীর আহমদসহ নিয়োগ বোর্ডের সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।


ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে শেখ আরিফ বিল্লাহর ওপর পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে শেখ আরিফ বিল্লাহর ওপর পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে শেখ আরিফ বিল্লাহর ওপর পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত।জেলা প্রতিনিধি,নাইমুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া।ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন কলোনি এলাকায় পাথর নিক্ষেপের ঘটনায় আহত হয়েছেন সামাজিক সংগঠন ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’র আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী। আজ ১৫ নভেম্বর সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে তাঁর চোখে গুরুতর আঘাত লাগে।জানা যায়, সন্ধ্যায় রেলওয়ে স্টেশন থেকে বাড়ি ফেরার পথে স্টেশন কলোনি এলাকায় পৌঁছালে আড়াল থেকে তাঁকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়। এতে তিনি আহত হন। পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ শেষে বর্তমানে নিজ বাড়িতে বিশ্রামে রয়েছেন।উল্লেখ্য, ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’ দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন সামাজিক সমস্যা, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করে আসছে। রেলওয়ে স্টেশনের টিকিট কালোবাজারি, জেলা সদর হাসপাতালের দালালচক্র এবং বিভিন্ন সিন্ডিকেটের বিরুদ্ধে সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন সময়ে প্রতিবাদ ও সামাজিক উদ্যোগ নেওয়া হয়েছে।এ ঘটনায় সংগঠনটির সদস্য সচিব মোহাম্মদ সাবের হোসাইন বলেন, “আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি


সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ

সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ

সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগমো: মাইদুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধিগাইবান্ধার সুন্দরগঞ্জে পৈত্রিক জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, স্বর্ণালংকার ও মালামাল লুটপাট, পাকা ধান ও গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কাজিউল ইসলাম থানায় লিখিত অভিযোগ করেছেন।রোববার (১৫ নভেম্বর) বিকেলে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।অভিযোগ সূত্রে জানা যায়, পরান মৌজার ৫১ শতক জমি নিয়ে কাজিউল ইসলাম ও তার পরিবারের সঙ্গে প্রতিবেশী শাহজাহান আলী ও তার পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে স্থানীয়ভাবে গ্রাম্য সালিশ হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। বরং বিভিন্ন সময় তাদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছিল।অভিযোগে বলা হয়, শনিবার (১৪ নভেম্বর) দুপুরে শাহজাহান আলী, সাজু মিয়া, শাখা মিয়াসহ অভিযুক্তরা লাঠিসোঁটা, দা, কুড়াল ও কাস্তেসহ দেশীয় অস্ত্র নিয়ে কাজিউলদের বাড়িতে প্রবেশ করেন। এ সময় তাকে ও পরিবারের সদস্যদের ধাওয়া করা হলে প্রাণভয়ে তারা বাড়ি ছেড়ে চলে যান। পরে বাড়িতে থাকা আট আনা ওজনের স্বর্ণের কানের দুল ও চেইন, একটি স্যালোমেশিন, টিউবওয়েল, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নেওয়া হয়। পাশাপাশি বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে জমির ধান কাটতে শুরু করেন অভিযুক্তরা।দূর থেকে বাড়িতে আগুন দেখতে পেয়ে কাজিউলের ভাই দুখু মিয়া জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ চলে যাওয়ার পর অভিযুক্তরা আবারও ধান ও গাছ কেটে নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।ভুক্তভোগীদের দাবি, ইউপি চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকনসহ স্থানীয় লোকজনের উপস্থিতিতে বিরোধপূর্ণ জমিতে থাকা ঘরবাড়িতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেন অভিযুক্তরা। পরে তারা ওই জমির পাকা ধান ও গাছ কেটে নিয়ে যান।এর আগে একই জমি নিয়ে বিরোধের জেরে প্রাণনাশের হুমকি ও জমি দখলের আশঙ্কায় গত ১৮ অক্টোবর সুন্দরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন দুখু মিয়া। জিডিতে তিনি অভিযোগ করেন, আদালতে চলমান জমিসংক্রান্ত মামলা তুলে নিতে প্রতিপক্ষের লোকজন তাকে ও পরিবারের সদস্যদের চাপ ও ভয়ভীতি দেখাচ্ছিলেন। ১৩ অক্টোবর বাড়ির সামনে গিয়ে গালিগালাজ এবং মামলা তুলে না নিলে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার কথাও জিডিতে উল্লেখ করা হয়।এদিকে জমির দখলস্বত্ব নিয়ে ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় এমআর মামলা নম্বর ৪৩/২০২৪ এবং সিনিয়র সহকারী জজ আদালতে ১৫৬/২০২৪ নম্বর দেওয়ানি মামলা চলমান রয়েছে। সংশ্লিষ্ট আদালতের নোটিশে উভয় পক্ষকে নিজ নিজ অবস্থানে শান্তিপূর্ণভাবে জমি ভোগদখল এবং একে অপরের দখলে বিঘ্ন সৃষ্টি না করার নির্দেশ দেওয়া হয়েছে।অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সাজু মিয়া বলেন, ‘এটি আমাদের ক্রয় করা জমি। দীর্ঘদিন ধরে আমরাই জমিটি ভোগদখল করে আসছি। জমিতে আমাদের ঘর ও গাছপালা ছিল। তারাই আগুন দিয়ে ঘর পুড়িয়ে ফেলেছে। ধান ও গাছও তারাই কেটেছে।এ বিষয়ে শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।সুন্দরগঞ্জ থানার ওসি মো. সেলিম রেজা বলেন, ‘৯৯৯ ফোন পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। উভয়পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ৷


UNIP GLOBAL SDGs & SADGs INTERNATIONAL SUMMIT & CONFERENCE 2026

UNIP GLOBAL SDGs & SADGs INTERNATIONAL SUMMIT & CONFERENCE 2026

রোমে বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠিত হলো বাংলা কবিতার উৎসব ‘কবিতা সন্ধ্যা’

রোমে বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠিত হলো বাংলা কবিতার উৎসব ‘কবিতা সন্ধ্যা’

তরিকুল হত্যা: মাদক ও ঘেরের চাঁদা নিয়ে বিরোধের সন্দেহ

তরিকুল হত্যা: মাদক ও ঘেরের চাঁদা নিয়ে বিরোধের সন্দেহ

ইতালি রোমে বহুসাংস্কৃতিক সহাবস্থানে নতুন অধ্যায় বিদেশি নাগরিকদের অধিকার নিশ্চিতে রোমে স্থায়ী পরামর্শ পরিষদ গঠন, যুক্ত হয়েছে ৭ বাংলাদেশি সংগঠন

ইতালি রোমে বহুসাংস্কৃতিক সহাবস্থানে নতুন অধ্যায় বিদেশি নাগরিকদের অধিকার নিশ্চিতে রোমে স্থায়ী পরামর্শ পরিষদ গঠন, যুক্ত হয়েছে ৭ বাংলাদেশি সংগঠন

জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে জাতীয় চার নেতার আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান ইতালি আওয়ামী লীগের

জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে জাতীয় চার নেতার আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান ইতালি আওয়ামী লীগের

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে সুন্দর ইউনিয়ন গড়ার প্রত্যয়: নিয়ামতপুর উপজেলার ৫ নং রসুলপুরে ইউনিয়নে মণ্ডপ পরিদর্শনে বাবুল আক্তার বাবু

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে সুন্দর ইউনিয়ন গড়ার প্রত্যয়: নিয়ামতপুর উপজেলার ৫ নং রসুলপুরে ইউনিয়নে মণ্ডপ পরিদর্শনে বাবুল আক্তার বাবু

ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যা

ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যা

ইতালি প্রবাসী তোরসা মোক্তারের উচ্চশিক্ষায় সাফল্য, অর্জন করলেন বিজনেস অ্যানালিটিক্সে মাস্টার

ইতালি প্রবাসী তোরসা মোক্তারের উচ্চশিক্ষায় সাফল্য, অর্জন করলেন বিজনেস অ্যানালিটিক্সে মাস্টার

খুলনায় চাঁদাবাজির ভয়ে বন্ধ হচ্ছে একের পর এক ফার্মেসি

খুলনায় চাঁদাবাজির ভয়ে বন্ধ হচ্ছে একের পর এক ফার্মেসি

প্রবাসী নোয়াখালীবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় রোমে বৃহত্তর নোয়াখালী ব্যাংকার সমিতির মিলন মেলা

প্রবাসী নোয়াখালীবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় রোমে বৃহত্তর নোয়াখালী ব্যাংকার সমিতির মিলন মেলা

বেনাপোলে কাজী বাবুল ও চৌগাছায় শহীদ তিতুমীর নতুন ওসি

বেনাপোলে কাজী বাবুল ও চৌগাছায় শহীদ তিতুমীর নতুন ওসি

সিরাজগঞ্জের কাজিপুরে ২১ শিক্ষার্থীর মাঝে কোরআন শরীফ বিতরণ।

সিরাজগঞ্জের কাজিপুরে ২১ শিক্ষার্থীর মাঝে কোরআন শরীফ বিতরণ।

বেলকুচির দৌলতপুরে বিএনপি নেতা আব্দুল মান্নান ফকিরের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেলের শোডাউন অনুষ্ঠিত-

বেলকুচির দৌলতপুরে বিএনপি নেতা আব্দুল মান্নান ফকিরের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেলের শোডাউন অনুষ্ঠিত-

দেশে ও প্রবাসে ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে কাজ করছে ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ’

দেশে ও প্রবাসে ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে কাজ করছে ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ’

দুর্গাপুরে দেশের সবচাইতে দীর্ঘ ২ লেন বিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন করলেন শিক্ষার্থী ও স্থানীয় জনতা

দুর্গাপুরে দেশের সবচাইতে দীর্ঘ ২ লেন বিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন করলেন শিক্ষার্থী ও স্থানীয় জনতা

কিশোরগঞ্জে করিমগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের ফিল্ডওয়ার্ক উপলক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

কিশোরগঞ্জে করিমগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের ফিল্ডওয়ার্ক উপলক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

দুর্গাপুরে দেশের সবচাইতে দীর্ঘ ২ লেন বিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন করলেন শিক্ষার্থী ও স্থানীয় জনতা

দুর্গাপুরে দেশের সবচাইতে দীর্ঘ ২ লেন বিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন করলেন শিক্ষার্থী ও স্থানীয় জনতা

টিআর-কাবিখার ২৫ কোটি টাকার বরাদ্দে ১৫ কোটিই লোপাট: নামমাত্র কাজ দেখিয়ে হরিলুট

টিআর-কাবিখার ২৫ কোটি টাকার বরাদ্দে ১৫ কোটিই লোপাট: নামমাত্র কাজ দেখিয়ে হরিলুট

রূপসায় বিনামূল্যে ছানি অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

রূপসায় বিনামূল্যে ছানি অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

গোপালগঞ্জে নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার

গোপালগঞ্জে নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার