ঢাকা    রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

GTV

ভেদাভেদ ভুলে ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের

প্রকাশ : ২৮ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ভেদাভেদ ভুলে ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের

ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মুসলমানদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আসুন, আমরা সব বিভেদ ভুলে আল্লাহ তালার নির্দেশ অনুযায়ী এগিয়ে যাই এবং ত্যাগ স্বীকারের জন্য নিজেদের প্রস্তুত করি। দেশের যারা দুস্থ, দরিদ্র ও বৈষম্যের শিকার, তাদের পাশে দাঁড়িয়ে একটি সাম্যের বাংলাদেশ বিনির্মাণ করি। আল্লাহ তায়ালার কাছে দোয়া করি, তিনি যেন আমাদের সেই তৌফিক দান করেন।

মন্ত্রী বলেন, আমাদের মনে ও সমাজে যত কলুষতা রয়েছে, কোরবানির মধ্য দিয়ে সেগুলো দূর করে নিজেদের পবিত্র করতে চাই। আল্লাহতালার নির্দেশেই আমরা কোরবানি পালন করি।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ।

বিষয় : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

GTV

রোববার, ০৭ জুন ২০২৬

ভেদাভেদ ভুলে ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x