ঢাকা    রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

GTV

ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন

প্রকাশ : ২৮ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন
ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন |সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার দিনে বিভেদ ভুলে সাম্য ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কুরবানির প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, মানবতা এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সকাল থেকেই ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে স্থাপিত কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নামে। ঈদের জামাত শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে সাংবাদিকদের তিনি বলেন, দেশের দুস্থ, দরিদ্র ও বৈষম্যের শিকার মানুষের কষ্ট লাঘব করে একটি সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে হবে।

কুরবানিকে আত্মত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা উল্লেখ করে তিনি বলেন, “এটি কোনো হত্যা নয়, বরং মানুষের ভেতরের কলুষতা দূর করার প্রতীকী শিক্ষা।”

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের উদ্ধৃতি টেনে তিনি বলেন, “ওরে হত্যা নয় আজ, সত্যাগ্রহ শক্তির উদ্বোধন।”

ঈদের জামাতে ইমামতি ও খুতবা পাঠ করেন মাওলানা মো. খলিলুর রহমান। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

বিষয় : ঈদুল আজহা ঈদ মির্জা ফখরুল ঈদগাহ

GTV

রোববার, ০৭ জুন ২০২৬

ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x