ঢাকা    রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

GTV

চরে মেডিক্যাল ক্যাম্পে রোগীদের ভিড়

প্রকাশ : ৩০ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চরে মেডিক্যাল ক্যাম্পে রোগীদের ভিড়
চরে মেডিক্যাল ক্যাম্পে রোগীদের ভিড় |নয়া দিগন্ত

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নে কাগজি পাড়া চর। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধা থেকে দীর্ঘদিন বঞ্চিত এই চরবাসী। ঈদের আনন্দের সময়েও অনেক পরিবারকে ভুগতে হয় নানা শারীরিক সমস্যায়। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে অসহায় চরবাসীর চিকিৎসা সুবিধা নিয়ে পাশে দাঁড়ালেন স্থানীয় ইউপি সদস্য ইউনুস আলী।

শনিবার (৩০ মে) কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজি পাড়া এলাকায় ঈদ উপলক্ষে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে দিনব্যাপী একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে নারী, শিশু ও বৃদ্ধসহ সাত শতাধিক চরবাসীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।

সকাল থেকেই দূর-দূরান্তের বিভিন্ন চর এলাকা থেকে চিকিৎসাসেবা নিতে ভিড় করেন সাধারণ মানুষ। চিকিৎসকদের আন্তরিক সেবা পেয়ে স্বস্তি প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।

কাগজি পাড়া চরের বাসিন্দা আলেয়া বেগম বলেন, ‘আমাদের চরে ডাক্তার পাওয়া খুব কষ্টের। অসুস্থ হলে নদী পাড়ি দিয়ে শহরে যেতে হয়। এই ক্যাম্পে বিনামূল্যে ডাক্তার দেখাতে পেরে অনেক উপকার হয়েছে।’

আরেক বাসিন্দা শিক্ষক আব্দুল বাতেন তাড়াতাড়ি বলেন, ‘ঈদের সময় দরিদ্র মানুষের জন্য এমন আয়োজন সত্যিই বড় সহায়তা। গরিব মানুষ চিকিৎসা ও ওষুধ দুটোই পেয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমাদের এখানকার মানুষ সবকিছু থেকে পিছিয়ে। বিশেষ করে চিকিৎসা নিতে গেলে জেলা শহরে যেতে হয়, যেটা অনেকের সার্মথ্য নেই। আজ এখানে চিকিৎসা পেয়ে অনেক খুশি চরবাসী।’

আয়োজক হলোখানা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইউনুস আলী বলেন, ‘চরের মানুষ এখনও অনেক মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই এই ছোট উদ্যোগ নেয়া হয়েছে। মানুষের পাশে দাঁড়াতে পারাটাই সবচেয়ে বড় তৃপ্তি।’

তিনি আরো বলেন, ‘স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। কিন্তু চরাঞ্চলের মানুষ নানা কারণে সেই সেবা থেকে বঞ্চিত হয়। তাই তাদের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।’

বিষয় : মেডিক্যাল ক্যাম্প

GTV

রোববার, ০৭ জুন ২০২৬

চরে মেডিক্যাল ক্যাম্পে রোগীদের ভিড়

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
চরে মেডিক্যাল ক্যাম্পে রোগীদের ভিড়
0:00 0:00
1.0x