ঢাকা    রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

GTV

বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

প্রকাশ : ৩০ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের
নিহত জয়নাল

চট্টগ্রামের ফটিকছড়িতে ফেসবুক আইডি হ্যাক করা কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার বাগান বাজার ইউনিয়নের উদয় পাথর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জয়নাল (৩৩) ওই এলাকার ইলিয়াস কোম্পানির ছেলে। ঘটনার পর অভিযুক্ত বড় ভাই জাফরকে (৪০) আটক করেছে ভূজপুর থানা পুলিশ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, একটি ফেসবুক আইডি হ্যাক করা নিয়ে জাফরের সঙ্গে স্থানীয় শাহজাহান নামের এক ব্যক্তির দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকালে বিষয়টি নিয়ে আবারও তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই জয়নাল ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে জাফর ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন জয়নাল। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত জাফরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

বিষয় : নিহত দ্বন্দ্ব

GTV

রোববার, ০৭ জুন ২০২৬

বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x