ঢাকা    রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

GTV

দিল্লিতে হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২০

প্রকাশ : ০৩ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দিল্লিতে হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২০
দিল্লির মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ আগুনে অন্তত ২০ জন মারা গেছেন।

ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ আগুনে অন্তত ২০ জন মারা গেছেন। আহত অবস্থায় আরও কয়েকজনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। 

বুধবার (৩ জুন) সকালে মাইকাশা ইন হোটেলের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে পাঁচতলা ভবনজুড়ে। ঘটনাস্থলে একের পর এক ফায়ার সার্ভিস ইউনিট পাঠানো হয়। উদ্ধার কাজে দুটি ওয়াটার ইঞ্জিন, দুটি ওয়াটার বাউজার, একটি কুইক রেসপন্স ভেহিকেলসহ একাধিক ইউনিট অংশ নেয়। খবর এনডিটিভির। 

প্রাথমিকভাবে জানা গেছে, ভবনটিতে প্রায় ৪০ জন অবস্থান করছিলেন। হোটেলটিতে প্রায় ২৫টি কক্ষ ছিল এবং অধিকাংশ অতিথিই বিদেশি নাগরিক, যারা চিকিৎসার উদ্দেশ্যে ভারতে এসেছিলেন।

আগুন লাগার সময় বেশিরভাগ অতিথিই ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, অনেকে প্রাণ বাঁচাতে জানালা দিয়ে নিচে লাফ দেন—এমন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আরও পড়ুনআরও পড়ুনবিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

হোটেলের নিচতলায় একটি রেস্তোরাঁও ছিল। সেখানে কর্মরত শেফ কেসর সিং জানান, সকাল প্রায় ৮টার দিকে তিনি একটি বৈদ্যুতিক চুলা চালু করতে গেলে হঠাৎ আগুনের শিখা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা আগুনে গ্রাস করে নেয়।

তিনি বলেন, আমি সঙ্গে সঙ্গে সহকর্মীদের সতর্ক করি যে হোটেলে আগুন লেগেছে। বাইরে বেরিয়ে দেখি পুরো ভবনই আগুনে জ্বলছে। কোনোমতে আমি প্রাণে বাঁচতে সক্ষম হই।

আগুনের সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিষয় : আগুন ভারত

GTV

রোববার, ০৭ জুন ২০২৬

দিল্লিতে হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২০

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
দিল্লিতে হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২০
0:00 0:00
1.0x