ঢাকা    সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

GTV

কুমিল্লায় ছাত্রলীগের ৪৮ নেতাকর্মী কারাগারে

প্রকাশ : ০৮ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কুমিল্লায় ছাত্রলীগের ৪৮ নেতাকর্মী কারাগারে
পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া করে ৪৮ জনকে গ্রেফতার করে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নলচর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৪৮ জনকে এজাহারনামীয় এবং ১৫০ থেকে ১৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। 

এ মামলায় এজাহারনামীয় ৪৮ আসামিকে সোমবার (৮ জুন) বিকাল ৪টার দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সূত্রে জানা যায়, রোববার (৭ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন নলচর মধুপাম্প এলাকায় দক্ষিণ জেলা ছাত্রলীগের ব্যানারে এ ঝটিকা মিছিল বের হয়।

ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীরা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াসের অনুসারী বলে জানা গেছে। তারা যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসে করে সদর দক্ষিণ এলাকায় এসে মিছিল করে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া করে ৪৮ জনকে গ্রেফতার করে। এ সময় ২টি মিনিবাস ও ৩টি মাইক্রোবাস জব্দ করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলে গ্রেফতার ৪৮ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। সদর দক্ষিণ থানা এলাকায় আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

বিষয় : গ্রেফতার কুমিল্লা ছাত্রলীগ

GTV

সোমবার, ০৮ জুন ২০২৬

কুমিল্লায় ছাত্রলীগের ৪৮ নেতাকর্মী কারাগারে

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x