ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

GTV

সংসদ অধিবেশন, ইনসেটে বিরোধীদলীয়ডা: শফিকুর রহমান

প্রকাশ : ২৮ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সংসদ অধিবেশন, ইনসেটে বিরোধীদলীয়ডা: শফিকুর রহমান
সংসদ অধিবেশন, ইনসেটে বিরোধীদলীয়ডা: শফিকুর রহমান |সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, বাংলাদেশের ১৮ কোটি মানুষ।

তিনি বলেছেন, একক কোনো মাস্টারমাইন্ড আমরা মানি না।

রোববার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিন জাতীয় সংসদের অধিবেশনে বাজেটের সাধারণ আলোচনা সময় পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।

এর আগে বাজেট বক্তব্যকালে জামালপুর-১ আসনের সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বিরোধীদলীয় নেতার বরাত দিয়ে বলেছিলেন, বিরোধীদলীয় নেতা এই আন্দোলন সম্পর্কে আমাদের কাছে বলেছিলেন, আন্দোলনের প্রধান নায়ক তারেক রহমান। কাজেই আজকে এই বড় ধরনের যে বাজেট নিয়ে চিন্তিত রয়েছেন আমাদের বিরোধীদলীয় নেতৃবৃন্দ। আপনাদের এই চিন্তার কোনো কারণ নেই। এই ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার যে বাজেট, এই বাজেট সম্পূর্ণ পূরণ হবে।

এরপর পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান বলেন, মিল্লাত সাহেব আমার একটা বক্তব্যের উদ্ধৃতি দিয়েছেন। হ্যাঁ আমি বক্তব্য রেখেছি, কিন্তু সময়টা আপনি সঠিকভাবে বলেননি। এই সময়টা ছিল ২৪ সালের এপ্রিল মাস। আর পরিবর্তনটা হয়েছে ২৪-এর আগস্টে। আগস্টের ৫ তারিখের পরে আমার বক্তব্য হলো, ওই সময় যাদের নেতৃত্বে এই অভ্যুত্থান সফল হয়েছে। আমার মনে হয়, আমরা সবাই অন্তর থেকে তাদেরকে সম্মান করি, ভালোবাসি। তাদের এই জায়গাটা ঠিক রাখতে হবে।

জামায়াত আমির বলেন, এমনকি ড. ইউনূস আমেরিকায় গিয়ে একজনকে তিনি মাস্টারমাইন্ড বলেছিলেন। আমি সেই ব্যক্তি প্রথমে প্রতিবাদ করে বলেছি, এই আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড আমরা মানি না। আমাদের যুব সমাজকে কৃতিত্ব দিতে চাই। আর মাস্টারমাইন্ড হচ্ছে বাংলাদেশের ১৮ কোটি মানুষ।

বিষয় : বিরোধীদলীয় নেতা জামায়াত বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই গণঅভ্যুত্থান ডা: শফিকুর রহমান

GTV

বুধবার, ২২ জুলাই ২০২৬

সংসদ অধিবেশন, ইনসেটে বিরোধীদলীয়ডা: শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, বাংলাদেশের ১৮ কোটি মানুষ।

তিনি বলেছেন, একক কোনো মাস্টারমাইন্ড আমরা মানি না।

রোববার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিন জাতীয় সংসদের অধিবেশনে বাজেটের সাধারণ আলোচনা সময় পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।

এর আগে বাজেট বক্তব্যকালে জামালপুর-১ আসনের সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বিরোধীদলীয় নেতার বরাত দিয়ে বলেছিলেন, বিরোধীদলীয় নেতা এই আন্দোলন সম্পর্কে আমাদের কাছে বলেছিলেন, আন্দোলনের প্রধান নায়ক তারেক রহমান। কাজেই আজকে এই বড় ধরনের যে বাজেট নিয়ে চিন্তিত রয়েছেন আমাদের বিরোধীদলীয় নেতৃবৃন্দ। আপনাদের এই চিন্তার কোনো কারণ নেই। এই ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার যে বাজেট, এই বাজেট সম্পূর্ণ পূরণ হবে।

এরপর পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান বলেন, মিল্লাত সাহেব আমার একটা বক্তব্যের উদ্ধৃতি দিয়েছেন। হ্যাঁ আমি বক্তব্য রেখেছি, কিন্তু সময়টা আপনি সঠিকভাবে বলেননি। এই সময়টা ছিল ২৪ সালের এপ্রিল মাস। আর পরিবর্তনটা হয়েছে ২৪-এর আগস্টে। আগস্টের ৫ তারিখের পরে আমার বক্তব্য হলো, ওই সময় যাদের নেতৃত্বে এই অভ্যুত্থান সফল হয়েছে। আমার মনে হয়, আমরা সবাই অন্তর থেকে তাদেরকে সম্মান করি, ভালোবাসি। তাদের এই জায়গাটা ঠিক রাখতে হবে।

জামায়াত আমির বলেন, এমনকি ড. ইউনূস আমেরিকায় গিয়ে একজনকে তিনি মাস্টারমাইন্ড বলেছিলেন। আমি সেই ব্যক্তি প্রথমে প্রতিবাদ করে বলেছি, এই আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড আমরা মানি না। আমাদের যুব সমাজকে কৃতিত্ব দিতে চাই। আর মাস্টারমাইন্ড হচ্ছে বাংলাদেশের ১৮ কোটি মানুষ।

GTV

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x