পুলিশ সুপারের নির্দেশনায় জেলা ডিবির, ঢাকার মিরপুরে অভিযান : বদলগাছি থানার পার আধাইপুরে মহিলা হত্যাকারী সৌখিন গ্রেফতার।
সাহেদ রানা(নওগাঁ প্রতিনিধি)
০৮/০৭/২৬ ইং তারিখ বদলগাছি থানাধীন পার আধাইপুর গ্রামে বুড়াকালী মন্দিরের পাশে রাত আনুমানিক রাত ১০ টার দিকে গলা সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ছুরিকাঘাত অবস্থায় একজন মহিলাকে বদলগাছি থানা পুলিশ চিকিৎসার জন্য বদলগাছি হাসপাতালে ভর্তি করায়। শারিরীক অবস্থার অবনতি হকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। মহিলার নাম তহমিনা @রেবা স্বামী শফিকুল ইসলাম সাং ধুরাইল থানা ধামইর হাট জেলা নওগাঁ।
ঘটনাটা পুলিশ সুপার নওগাঁ জানার পর বদলগাছি থানাকে মামলা রুজু করে করে মামালার রহস্য উদঘাটন করে আসামি গ্রেফতারের নির্দেশ দেন। পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা নওগাঁ কে মামালার মুল রহস্য উদঘাটন, আসামি সনাক্ত করণ করে গ্রেফতারের জন্য বিশেষ নির্দেশনা দেন। জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা স্পেশাল টীম ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কার্যক্রম শুরু করে।
ঘটনাস্থল থেকে প্রাপ্ত সাক্ষ্য প্রমান ও প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করে বিচার বিশ্লেষণ করে ঘটনা সংক্রান্তে আসামি সনাক্ত করে। আসামি সনাক্ত করার পর পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা গাজিপুর ও ঢাকায় অভিযান পরি চালনা করে ঢাকা মেট্রপলিটন শাহ আলী থানা এলাকা হতে ১১-০৭-২৬ তারিখ বিকেলের দিকে আসামি সৌখিন (২৫) পিতা মোনায়েম গ্রাম মদনচক থানা মান্দা জেলা নওগাঁ কে গ্রেফতার করা হয়। অতঃপর আসামি সৌখিন কে জেলা গোয়েন্দা শাখা এবং পুলিশ সুপারের কার্যালয়ের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে গ্রেফতারকৃত সৌখিন পুলিশের কাছে তাহমিনাকে ছুরিকাঘাত করে হত্যার কথা স্বীকার করে।
আসামি সৌখিন কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে বিজ্ঞ আদালতে জবানবন্দী প্রদান করেছে।