ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

GTV

মো:রমিজ আলী

সীতাকুণ্ডের বার আউলিয়ায় একদিনে তিন সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল পথচারীর, আহত অন্তত ৩০

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সীতাকুণ্ডের বার আউলিয়ায় একদিনে তিন সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল পথচারীর, আহত অন্তত ৩০

সীতাকুণ্ডের বার আউলিয়ায় একদিনে তিন সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল পথচারীর, আহত অন্তত ৩০

মো:রমিজ আলী,

সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া এলাকায় একদিনেই ঘটেছে তিনটি পৃথক সড়ক দুর্ঘটনা। এসব ঘটনায় এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।

 বুধবার (১৫ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে একের পর এক দুর্ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সকালে সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকায় মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি ড্রাম ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন মো. নুরুল হুদা (৪৬)। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বার আউলিয়ার পূর্বপাড়ার বাসিন্দা ও মোহাম্মদ জমার ছেলে।

একইদিন সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রামমুখী মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে ৭ নম্বর রুটের একটি মিনিবাস, ৮ নম্বর রুটের আরেকটি মিনিবাস এবং একটি ট্রাক জড়িয়ে পড়ে। এতে দুই বাসের অন্তত ২৫ থেকে ৩০ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বিকেল সাড়ে ৪টার দিকে একই এলাকায় মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় আরও এক নারী আহত হন। তাকেও উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মো. শামীম জানান, একজন নিহত হওয়ার তথ্য তারা নিশ্চিত হয়েছেন। অন্য দুটি দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

একদিনে একই এলাকায় পরপর তিনটি দুর্ঘটনার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মহাসড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

GTV

বুধবার, ২২ জুলাই ২০২৬

সীতাকুণ্ডের বার আউলিয়ায় একদিনে তিন সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল পথচারীর, আহত অন্তত ৩০

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x