দাউদকান্দিতে ভিপি জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আল রোকন দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
আগামী ১লা আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য দাউদকান্দি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে গৌরীপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিলরদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া ও সমর্থন কামনা করেন দাউদকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ভিপি জাহাঙ্গীর আলম।গৌরীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে ভিপি জাহাঙ্গীর আলম বলেন, "রাজনীতি করতে এসে আমি আমার গর্ভধারিণী মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে পারিনি। বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে চরম জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। এমনকি জেলখানায় বন্ড সই (স্ট্যাম্প) দিয়ে আপস করার প্রস্তাব আসলেও আমি তাতে রাজি হইনি, অথচ আমার সাথের অনেকেই সই করে দিয়েছিলেন।"তিনি আরও বলেন, "দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে আমি কারও সাথে অন্যায়-অত্যাচার করিনি।" আসন্ন কাউন্সিলে উপজেলার সার্বিক উন্নয়নে তিনি সকলের দোয়া ও মূল্যবান ভোটের প্রার্থনা করেন। সভায় গৌরীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।