ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

GTV

মো পজিরুল ইসলাম

ঠাকুরগাঁওয়ে ‘শহীদ জুলাই দিবস’ পালিত ও আলোচনা সভা

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঠাকুরগাঁওয়ে  ‘শহীদ জুলাই দিবস’ পালিত ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে  ‘শহীদ জুলাই দিবস’ পালিত ও আলোচনা সভা

মো পজিরুল ইসলাম  (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে 'শহীদ জুলাই দিবস' উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই সভায় উপজেলার বিভিন্ন স্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতেই জুলাই বিপ্লবের সকল বীর শহীদদের স্মরণে ও তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। নীরবতা পালন শেষে শহীদদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অঞ্জন কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌসী এবং বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক হারুন অর রশিদ।সভায় আরও উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা যুবদলের সভাপতি আব্দুল কাদের। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি ও বে-সরকারি দপ্তর ও অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আলোচনা সভায় অংশ নেন।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার দাস বলেন, "জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে এক অনন্য অধ্যায়। তাদের এই মহান ত্যাগকে ধারণ করে আমাদের একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।" অন্যান্য বক্তারা শহীদদের স্মৃতি চারণ করে বলেন, যে রক্ত ও ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, তার মর্যাদা রক্ষা করা আমাদের সকলের নাগরিক দায়িত্ব।পরিশেষে, দেশের শান্তি, সমৃদ্ধি এবং জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় সমাপনী মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

GTV

বুধবার, ২২ জুলাই ২০২৬

ঠাকুরগাঁওয়ে ‘শহীদ জুলাই দিবস’ পালিত ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x