ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

GTV

অন্তর মিয়া

শ্রীমঙ্গলে র‍্যাবের পৃথক অভিযানে ৫৭ বোতল মদসহ গ্রেফতার ১

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শ্রীমঙ্গলে র‍্যাবের পৃথক অভিযানে ৫৭ বোতল মদসহ গ্রেফতার ১

স্কুল একটি পৃথিবী যেখানে থাকেনা কোন ভেধাবেদ এই প্রতিবাদ্য কে সামনে রেখে ইতালি রাজধানীতে ‘রোম ইস্ট টিচার্স নেটওয়ার্ক’-এর উদ্যেগে: শিক্ষার অধিকার ও স্কুলের ভবিষ্যৎ রক্ষায় উন্মুক্ত সভা অনুষ্ঠিত

ইতালি রোমে শনিবার একসঙ্গে চার বিক্ষোভ, Circo Massimo ও Tridente এলাকায় বিশেষ সর্বোচ্চ সতর্কতায় নিরাপত্তা বাহিনী

ইতালি রোমে বহুসাংস্কৃতিক সহাবস্থানে নতুন অধ্যায় বিদেশি নাগরিকদের অধিকার নিশ্চিতে রোমে স্থায়ী পরামর্শ পরিষদ গঠন, যুক্ত হয়েছে ৭ বাংলাদেশি সংগঠন

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে সুন্দর ইউনিয়ন গড়ার প্রত্যয়: নিয়ামতপুর উপজেলার ৫ নং রসুলপুরে ইউনিয়নে মণ্ডপ পরিদর্শনে বাবুল আক্তার বাবু

পঞ্চগড়-২ পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এর ইজ্জতের কসম দিয়ে আবারও চেয়ারম্যান হতে চায় নৌকার চেয়ারম্যান অজয় কুমার

শ্রীমঙ্গলে র‍্যাবের পৃথক অভিযানে ৫৭ বোতল মদসহ গ্রেফতার ১

অন্তর মিয়া 

​শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক দুটি অভিযান চালিয়ে ৫৭ বোতল (৫৭ লিটার) দেশীয় কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের মদ উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। এ সময় প্রমোদ ভৌমিক (৫৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।  

​গ্রেফতারকৃত প্রমোদ ভৌমিক শ্রীমঙ্গল থানার মৃত মানিক ভৌমিকের ছেলে।  

​র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে র‍্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প)-এর একটি আভিযানিক দল শ্রীমঙ্গলের কালীঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় দৌড়ে পালানোর চেষ্টাকালে প্রমোদ ভৌমিককে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২৫ বোতল (২৫ লিটার) দেশীয় মদ উদ্ধার করা হয়।  

​এদিকে একই রাতে আনুমানিক ১১টা ৩৫ মিনিটে কালীঘাট ইউনিয়নের একটি চা বাগানে দ্বিতীয় অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ৩২ বোতল (৩২ লিটার) দেশীয় মদ উদ্ধার করা হয়। তবে এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে র‍্যাবের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।  

​র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এমন জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

GTV

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

শ্রীমঙ্গলে র‍্যাবের পৃথক অভিযানে ৫৭ বোতল মদসহ গ্রেফতার ১

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x