নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬
নিজস্ব প্রতিনিধি(কামরুন তানিয়া)
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ইং বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন উখিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেনসহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।সময় এবং বিভিন্ন শাখার আলোকে কবি নজরুলকে স্বরণ করে নজরুল গীতি, কবিতা,ছড়া এবং কবি নজরুলের চিত্র তুলিতে চিত্রাঙ্কনে তুলে ধরা হয় কবি কাজী নজরুল ইসলামকে।বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তৎমধ্যে চিত্রাঙ্কনে প্রথম স্থান অর্জন করে উপজেলা পর্যায়ে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী "তাসফিয়া বিনতে আবু হুরায়রা ( আদিবা)।তাকে প্রথম পুরস্কারের সনদ প্রদান করেন জাতীয় সংসদ সদস্য জনাব শাহাজাহান চৌধুরী মহোদয়সহ উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। পাশাপাশি উপস্থিত ছিলেন উখিয়া থানা নির্বাহী কর্মকর্তাসহ আরও অনেকে।জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ ও চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। সকল বিজয়ী ও অংশগ্রহণকারীকে আন্তরিক অভিনন্দন এবং আয়োজকদের প্রতি শুভেচ্ছা।আয়োজনে: উপজেলা প্রশাসন, উখিয়া, কক্সবাজার।