ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

GTV

নওগাঁয় পুকুরের পানিতে ডুবে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নওগাঁয় পুকুরের পানিতে ডুবে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

ইতালি রোমে শনিবার একসঙ্গে চার বিক্ষোভ, Circo Massimo ও Tridente এলাকায় বিশেষ সর্বোচ্চ সতর্কতায় নিরাপত্তা বাহিনী

ইতালি রোমে বহুসাংস্কৃতিক সহাবস্থানে নতুন অধ্যায় বিদেশি নাগরিকদের অধিকার নিশ্চিতে রোমে স্থায়ী পরামর্শ পরিষদ গঠন, যুক্ত হয়েছে ৭ বাংলাদেশি সংগঠন

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে সুন্দর ইউনিয়ন গড়ার প্রত্যয়: নিয়ামতপুর উপজেলার ৫ নং রসুলপুরে ইউনিয়নে মণ্ডপ পরিদর্শনে বাবুল আক্তার বাবু

পঞ্চগড়-২ পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এর ইজ্জতের কসম দিয়ে আবারও চেয়ারম্যান হতে চায় নৌকার চেয়ারম্যান অজয় কুমার

আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান

নওগাঁয় পুকুরের পানিতে ডুবে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

​আশিক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে পুকুরের পানিতে ডুবে রায়য়ান নামের ৩ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​আজ সকালে বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের মহদীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রায়য়ান ওই গ্রামের মোঃ রতন হোসেনের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৯:০০ ঘটিকার সময় শিশু রায়য়ান তার মায়ের অগোচরে বাড়ির পাশে খেলাধুলা করছিল। খেলার ছলে একপর্যায়ে সে প্রতিবেশী আখতারুজ্জামান রঞ্জু মাস্টারের পুকুরপাড়ে চলে যায় এবং অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়।

​কিছুক্ষণ পর শিশুটির ফুফু গৃহস্থালি কাজের জন্য বাইরে বের হলে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। তার ডাক-চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রায়য়ানকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার পর স্বজনেরা শিশুর মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসেন এবং বদলগাছী থানার ইন্সপেক্টর (তদন্ত) নজরুল ইসলামকে বিষয়টি অবহিত করেন। খবর পাওয়া মাত্রই থানা থেকে এসআই জিয়া ও অফিসার ফোর্সসহ একটি পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছায়।

​বর্তমানে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। শিশুর এই আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

GTV

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

নওগাঁয় পুকুরের পানিতে ডুবে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x