ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

GTV

গাইবান্ধার নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অনুষ্ঠিত

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গাইবান্ধার নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অনুষ্ঠিত

গাইবান্ধার নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অনুষ্ঠিত

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামানের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

৮ ই সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় নবাগত জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং নিজ নিজ দায়িত্ব পালনে আরও আন্তরিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, সাধারণ মানুষ যেন সরকারি সেবা নিতে এসে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে নজর দিতে হবে।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান ও গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান গোবিন্দগঞ্জের সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং প্রশাসনের সঙ্গে জনগণের সুসম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

GTV

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

গাইবান্ধার নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x