ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

GTV

ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন: সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট গোলাম আজম

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন: সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট গোলাম আজম

স্কুল একটি পৃথিবী যেখানে থাকেনা কোন ভেধাবেদ এই প্রতিবাদ্য কে সামনে রেখে ইতালি রাজধানীতে ‘রোম ইস্ট টিচার্স নেটওয়ার্ক’-এর উদ্যেগে: শিক্ষার অধিকার ও স্কুলের ভবিষ্যৎ রক্ষায় উন্মুক্ত সভা অনুষ্ঠিত

ইতালি রোমে শনিবার একসঙ্গে চার বিক্ষোভ, Circo Massimo ও Tridente এলাকায় বিশেষ সর্বোচ্চ সতর্কতায় নিরাপত্তা বাহিনী

ইতালি রোমে বহুসাংস্কৃতিক সহাবস্থানে নতুন অধ্যায় বিদেশি নাগরিকদের অধিকার নিশ্চিতে রোমে স্থায়ী পরামর্শ পরিষদ গঠন, যুক্ত হয়েছে ৭ বাংলাদেশি সংগঠন

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে সুন্দর ইউনিয়ন গড়ার প্রত্যয়: নিয়ামতপুর উপজেলার ৫ নং রসুলপুরে ইউনিয়নে মণ্ডপ পরিদর্শনে বাবুল আক্তার বাবু

পঞ্চগড়-২ পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এর ইজ্জতের কসম দিয়ে আবারও চেয়ারম্যান হতে চায় নৌকার চেয়ারম্যান অজয় কুমার

ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন: সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট গোলাম আজম

​আশরাফুজ্জামান, গাইবান্ধাঃ- নিজের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে সংবাদ সম্মেলন করেছেন গাইবান্ধা জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মোঃ গোলাম আজম। পেশাগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করতে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।​মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের নুনিয়াগাড়ী এলাকায় নিজস্ব চেম্বারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন।​লিখিত বক্তব্যে অ্যাডভোকেট গোলাম আজম জানান, তিনি দীর্ঘদিন ধরে গাইবান্ধা জেলা জজ আদালতে সততার সঙ্গে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। সম্প্রতি মহেশপুর গ্রামের আসাদুজ্জামানের পক্ষ থেকে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য।​তিনি স্পষ্ট করে বলেন, সংশ্লিষ্ট আদালত প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পর্যালোচনা করেই মামলার কার্যক্রম গ্রহণ করেছেন। কথিত ঘটনার বিষয়ে আদালত থেকে তাকে কখনো কোনো কারণ দর্শানোর নোটিশ বা তলব করা হয়নি। ফলে অপপ্রচারের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।এফিডেভিট বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, "সম্পাদিত এফিডেভিটে আমি কেবল একজন 'সনাক্তকারী' হিসেবে সরল বিশ্বাসে স্বাক্ষর করেছি। পরবর্তীতে আদালত আইনগত প্রক্রিয়ায় প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেছেন। সনাক্তকারী হিসেবে স্বাক্ষর করা ছাড়া এফিডেভিটের বক্তব্য বা পরবর্তী কোনো কার্যক্রমের সঙ্গে আমার সম্পৃক্ততা ছিল না।"​সংবাদ সম্মেলনে তিনি ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান। তদন্তে তার কোনো সম্পৃক্ততা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সম্মানহানি করার চেষ্টার বিরুদ্ধেও আইনগত পদক্ষেপের দাবি জানান।অবশেষে, আইন ও আদালতের প্রতি নিজের পূর্ণ শ্রদ্ধাশীলতার কথা জানিয়ে সাংবাদিকদের সত্যতা যাচাই করে নিরপেক্ষ সংবাদ পরিবেশনের অনুরোধ জানান তিনি।

GTV

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন: সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট গোলাম আজম

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x