সিদ্ধিরগঞ্জ হিরাঝিলে অবাধে চলছে অবৈধ গ্যাস বাণিজ্য
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হিরাঝিলে বাড়ি -ডি/৫৭, ব্লক -০১,রোড--০৩, ব্লক -০১,,হিরাঝিল আ/এ, সিদ্ধিরগঞ্জ, নারায়নগন্জ, ঢাকা।
নয়তলা বিল্ডিং এ তিন ইউনিয়নের ফ্ল্যাট প্রতিটি ফ্লাটে ডবল গ্যাসের চুলা ব্যবহৃত হচ্ছে। যাহার বিল বাবদ প্রতিমাসে উপরে উল্লেখিত বাড়ির কথিত মালিক অর্থাৎ সভাপতি-- নজরুল, সেক্রেটারি-- লোকমান হাজী প্রতিমাসে ১১০০ টাকা করে বিল নিয়ে যায় তাদের সার্ভিস চার্জের সঙ্গে। অর্থাৎ প্রতিমাসে ২৮ টি ডাবল চুলা বাবদ ৩০ হাজার ৮০০ টাকা দিয়ে বিল নিয়ে নেন। যাহা সরকারী রাজস্ব খাতে জমা হয় না। এই বিল্ডিংটি স্থাপিত হয় পাঁচ বছর আগে এই পর্যন্ত ১৮ লক্ষ ৪৮০০০ হাজার টাকা সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে চালাচ্ছে রমরমা ব্যাবসা।এখানে কোন একটা চক্র বা মহল বোরহা নামের এক ব্যাক্তি লাইন ডংযোগ দিয়ে প্রতিমাসে নামমাত্র বিল নিয়ে কমিটির মালিকদের কে মোটা অংকের সুবিধা করে দিচ্ছে। কিন্তু দুঃখের বিষয় যে এটা হলো যে যারা প্রকৃতভাবে গ্যাস সংযোগ নিয়েছেন তারা রান্না করার জন্য গ্যাস পাচ্ছেন না। অথচ এই অবৈধ সংযোগকারীগণ এর প্রত্যেকের চুলা আগুন জ্বলছে দাউ দাউ করে। গোপন সূত্রে জানা যায় এখানে নারায়ণগঞ্জ তিতাস অফিসের কোন এক ব্যক্তি জড়িত আছেন।