ঢাকা    সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
ঢাকা    সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
GTV

বাউফলে প্রাইভেটকার চালককে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক প্রাইভেটকার চালককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের হাসপাতাল রোড এলাকায় এ ঘটনা ঘটেছে।  সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার কালাইয়া হাটের ইজারাদার রাজিব হোসাইন তার প্রাইভেটকার নিয়ে উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলেন। এ সময় ছাত্রদল নেতা ফাহাদ তার স্ত্রীকে নিয়ে মোটরবাইকে ওই গাড়ির পেছন থেকে হর্ন বাজিয়ে সাইড চাইছিলেন; কিন্তু গোরস্থান রোডে তখন জ্যাম তৈরি হওয়ায় সাইড দিতে পারছিলেন না রাজিব হোসাইনের ড্রাইভার শাহিন। ক্ষুব্ধ হয়ে পেছন থেকে কয়েকবার মোটরসাইকেল দিয়ে সামনের গাড়িকে ধাক্কা দেন ফাহাদ। একপর্যায়ে ওভারটেক করার সময় ফাহাদের হাত ধরার চেষ্টা করেন ড্রাইভার শাহিন। স্ত্রীর সামনে ফাহাদের হাত ধরার চেষ্টা করায় ক্ষেপে যান ফাহাদ। স্ত্রীকে বাইক থেকে নামিয়ে ড্রাইভারের দিকে তেড়ে যান তিনি। ড্রাইভারকে তার গাড়ি ঘুরিয়ে পাবলিক মাঠের দিকে যেতে বলেন তিনি। এরই মধ্যে ফাহাদের সঙ্গে যোগ দেন আরেক ছাত্রদল নেতা সাজিদ। দুইজনে ড্রাইভার শাহিনকে গাড়ি থেকে নামিয়ে কয়েক দফায় চরথাপ্পড় আর কিলঘুসি মারেন। এরপর গাড়িটি পাবলিক মাঠে নিয়ে প্রায় ১ ঘণ্টা আটকে রাখেন তারা। একপর্যায়ে স্থানীয় কয়েক সাংবাদিকের হস্তক্ষেপে ড্রাইভার ও গাড়ি ছেড়ে দেন ছাত্রদল নেতা ফাহাদ। এ বিষয়ে গাড়ির মালিক ও কালাইয়া হাটের ইজারাদার রাজিব বলেন, গাড়িতে ৩৫ লাখ টাকা, চেক বই ও প্রজেক্টর ছিল। ঘটনার পর এগুলো পাচ্ছি না। সব লুটপাট হয়েছে। এ বিষয়ে আমি মামলা করার প্রস্তুতি নিচ্ছি। উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ বলেন, আমাকে ও আমার স্ত্রীকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়। আমি বিষয়টির প্রতিবাদ করেছি।

বাউফলে প্রাইভেটকার চালককে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে