ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

GTV

রোমে ‘নো মেলোনি ডে’: শিক্ষানীতির প্রতিবাদে রাজপথে হাজারো শিক্ষার্থী

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রোমে ‘নো মেলোনি ডে’: শিক্ষানীতির প্রতিবাদে রাজপথে হাজারো শিক্ষার্থী

রোমে ‘নো মেলোনি ডে’: শিক্ষানীতির প্রতিবাদে রাজপথে হাজারো শিক্ষার্থী

স্কুলে বিনিয়োগ বৃদ্ধি, জরাজীর্ণ ভবন সংস্কার ও সরকারের শিক্ষানীতি পরিবর্তনের দাবিতে রোমে বিক্ষোভ; শিক্ষা মন্ত্রণালয়ের সামনে উত্তেজনা

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ‘স্কুলের জন্য অর্থ, যুদ্ধের জন্য নয়’ এবং ‘অস্ত্র কমাও, অধিকার বাড়াও’— এই স্লোগানে ইতালির রাজধানী রোমে সরকারের শিক্ষানীতি, সরকারি বিদ্যালয়ের অব্যবস্থাপনা এবং শিক্ষাক্ষেত্রে পর্যাপ্ত বিনিয়োগের দাবিতে রাজপথে নেমেছেন হাজার হাজার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। শুক্রবার (১৬ অক্টোবর) ‘নো মেলোনি ডে’ (No Meloni Day) কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ বিক্ষোভে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকারের বিভিন্ন নীতির পাশাপাশি শিক্ষামন্ত্রী জুসেপ্পে ভালদিতারার গৃহীত পদক্ষেপের বিরোধিতা করেন আন্দোলনকারীরা।ইতালির রোমসহ দেশটির একাধিক শহরে একই দিনে শিক্ষার্থীরা বিক্ষোভ ও মিছিল করেন। রোমে আয়োজকদের দাবি, রাজধানীর মিছিলে প্রায় ২০ হাজার শিক্ষার্থী অংশ নেন।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে রোমের পিয়াজা দেল’এস্কুইলিনোতে শিক্ষার্থীদের প্রথম জমায়েত শুরু হয়। এরপর সকাল সাড়ে ৯টার দিকে কাভুর মেট্রো স্টেশন এলাকায় দ্বিতীয় দফায় শিক্ষার্থীরা জড়ো হন। সেখান থেকে শুরু হয় মূল মিছিল।

সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটে মিছিলটি কাভুর এলাকা থেকে অগ্রসর হয়ে রোমের ঐতিহাসিক কেন্দ্রের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং কলোসিয়ামের সামনে দিয়ে যায়। মিছিলের চূড়ান্ত গন্তব্য ছিল ভিয়ালে ত্রাস্তেভেরেতে অবস্থিত ইতালির শিক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর।

মিছিলে রাজধানীর বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং একাধিক ছাত্রসংগঠনের সদস্য অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে তাঁরা সরকারি শিক্ষাব্যবস্থার সংকট, বিদ্যালয়ের অবকাঠামোগত দুরবস্থা এবং শিক্ষা খাতে অর্থ বরাদ্দের বিষয়টি সামনে আনেন।

আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি ছিল সামরিক ব্যয় ও অস্ত্র খাতে বিনিয়োগের পরিবর্তে সরকারি শিক্ষা খাতে অধিক অর্থ বরাদ্দ করা। তাঁদের বক্তব্য, অনেক বিদ্যালয়ের ভবন ও শ্রেণিকক্ষ জরাজীর্ণ, শিক্ষকসংকট রয়েছে এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা যাচ্ছে না।

আন্দোলনকারীরা বিদ্যালয়ের ভবন সংস্কার, শ্রেণিকক্ষের উন্নয়ন, শিক্ষকদের কর্মপরিবেশের উন্নতি এবং শিক্ষার্থীদের জন্য আরও সমতাভিত্তিক শিক্ষার সুযোগ নিশ্চিত করার দাবি জানান।

আন্দোলনকারীদের মতে, বিদ্যালয়ের সংকটের জন্য বিদেশি শিক্ষার্থীদের দায়ী না করে অবকাঠামো, শিক্ষকসংকট ও শিক্ষা খাতে বিনিয়োগের ঘাটতি সমাধানে গুরুত্ব দেওয়া উচিত।

এ ছাড়া কারিগরি ও পেশাগত শিক্ষাপ্রতিষ্ঠানে চালু করা ‘৪+২’ শিক্ষা সংস্কারেরও বিরোধিতা করেন শিক্ষার্থীরা। তাঁদের আশঙ্কা, এই ব্যবস্থায় শিক্ষার সঙ্গে কর্মবাজারের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার উদ্যোগ শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি শিক্ষাগত বিকাশ ও কর্মসংস্থানের মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

শিক্ষার্থীদের মিছিল শিক্ষা মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হওয়ার সময় কয়েকটি স্থানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। ভিয়া মারমোরাতা এলাকায় মুখ ঢাকা একদল বিক্ষোভকারী রাস্তায় ময়লার পাত্র সরিয়ে বাধা সৃষ্টি করেন এবং পরে পুলিশ সদস্যদের দিকে আতশবাজি ও বিস্ফোরকসদৃশ বস্তু নিক্ষেপ করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সামনে পৌঁছানোর পরও উত্তেজনা দেখা দেয়। সেখানে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভকারীদের একাংশ বোতল, ডিম ও অন্যান্য বস্তু নিক্ষেপ করে এবং অগ্নিনির্বাপক যন্ত্রের উপাদান ছড়িয়ে দেওয়া হয়।

‘নো মেলোনি ডে’ কর্মসূচি শুধু রোমে সীমাবদ্ধ ছিল না। 

 তুরিন, মিলান, জেনোয়া, ভেনিস, পাদোভা, ত্রেভিসো, ফ্লোরেন্স ও কাগলিয়ারিসহ ইতালির বিভিন্ন শহরে শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন। শহরভেদে শিক্ষার অর্থায়ন, জীবনযাত্রার ব্যয়, বিদ্যালয়ের অবকাঠামো এবং সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ ছিল কর্মসূচির মূল বিষয়।

এই আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা সরকারি শিক্ষাব্যবস্থার সংকট সমাধান, শিক্ষার সুযোগে সমতা এবং শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধির দাবি পুনর্ব্যক্ত করেছেন।

শিক্ষার্থীদের দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে এখন নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

GTV

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রোমে ‘নো মেলোনি ডে’: শিক্ষানীতির প্রতিবাদে রাজপথে হাজারো শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x