জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে জাতীয় চার নেতার আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান ইতালি আওয়ামী লীগের
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে ঐক্যবদ্ধ ইতালি আওয়ামী লীগের উদ্যোগে ইতালির রাজধানী রোমের ঢাকা রেস্তোরাঁর হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।ইতালি আওয়ামী লীগ সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজির সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালনা করেন সদস্য সচিব এম এ রব মিন্টু এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এলিন আহমেদ মিঠু।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী একেএম এনামুল হক শামীম। বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন সাবেক হুইপ নজরুল ইসলাম খান বাবু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।বক্তারা ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে নিহত জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা বলেন, জাতীয় চার নেতার আত্মত্যাগ বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শিক রাজনীতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।বক্তারা জাতীয় চার নেতার জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, ইতিহাস সংরক্ষণ এবং হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য উদ্ঘাটনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশে রাজনৈতিক সহিংসতা, নির্যাতন ও হেফাজতে মৃত্যুর অভিযোগের প্রতিবাদ জানিয়ে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগ সহ সভাপতি হাবীব চৌধুরী, হাদিউল ইসলাম হাদি, আবুল কালাম খোকন, নয়না আহমেদ ইতালি আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক আলী আজম, মাসুদুর রহমান, ইতালি আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ফারুক ফরাজি, আব্দুর জলিল, শিক্ষা ও মানব কল্যান বিষয়ক সম্পাদক ফরিদ, ইতালি মহিলা লীগ সভাপতি ইয়াসমিন আক্তার রুজি, সিনিয়র সহ সভাপতি উম্মেহানী চৌধুরী, সহ সভাপতি শাহানাজ আক্তার, যুবলীগ দপ্তর সম্পাদক সুহেল বকশি, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মহিউদ্দিন তপাদার, শ্রমিক লীগ ইতালির সভাপতি ইলিয়াজ মোল্লা, সাধারন সম্পাদক নাসিম হোসেন হাওলাদর, নিতুন্ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শহীদ, রোম লাজিও ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম নবাব সহ মুজিব আদর্শের সৈনিকেরা। এসময় ইতালি আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, রোম মহানগর আওয়ামী লীগ, রোমা নর্দ আওয়ামী লীগ, তুসকোলানা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, আমরা মুক্তিযুদ্ধার সন্তান সহ মুজিব আদর্শে বিশ্বাসী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ দেশের জন্য আত্মত্যাগকারী সকল শহীদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।