ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

GTV

গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ঠাকুরগাঁও বিজিবি সেক্টর কমান্ডারের

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ঠাকুরগাঁও বিজিবি সেক্টর কমান্ডারের

গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ঠাকুরগাঁও বিজিবি সেক্টর কমান্ডারের

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ                                             

শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত ও শহরের পূজামণ্ডপগুলোতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও ড্রোন ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া। একই সঙ্গে যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, কোনো ধরনের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হওয়া যাবে না। বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও শহরের শান্তিনগর এলাকার একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি।কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া বলেন, “শারদীয় দুর্গাপূজা সনাতনী ভাইদের সবচেয়ে বড় উৎসব। এই উৎসব আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বহিঃপ্রকাশ। যুগ যুগ ধরে এই উৎসব হয়ে আসছে। আমরা সবসময় এই উৎসবকে আপন করে নিয়েছি এবং নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছি। এবারও বিজিবি সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।”

তিনি বলেন, পূজার নিরাপত্তায় সীমান্ত ও শহরের পূজামণ্ডপগুলোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। প্রয়োজনে ড্রোন ব্যবহার করা হবে। পুলিশ, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে বিজিবি।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, ঠাকুরগাঁও সেক্টরের অধীনে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলায় তিনটি ব্যাটালিয়ন এবং ৬২টি বর্ডার আউটপোস্ট (বিওপি) রয়েছে। এসব এলাকায় সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দায়িত্ব পালন করছে। এ সময় পূজা কমিটির সদস্যদের হাতে শুভেচ্ছা উপহার হিসেবে মিষ্টি তুলে দেন ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া।”

GTV

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ঠাকুরগাঁও বিজিবি সেক্টর কমান্ডারের

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x