নওগাঁয় ‘আতঙ্কের নাম’ আনিসুর! ছাগলের বাচ্চার ঘটনা থেকে ৪ লাখ টাকা লুট—সব ছাড়িয়ে প্রশ্ন এখন প্রশাসনের ভূমিকা নিয়ে
মুন্দিখৈরে বিধবা-প্রতিবন্ধীকে মারধর, গলায় চেপে হত্যার চেষ্টা ও দেশীয় অস্ত্রে হামলার অভিযোগ; থানায় জিডি করেও মিলছে না ন্যায়বিচার—আতঙ্কে গ্রামবাসীনওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরের মুন্দিখৈর গ্রামে স্থানীয় আনিসুর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে হামলা, নির্যাতন ও চাঁদাবাজির একের পর এক অভিযোগ উঠেছে। অভিযোগ আছে থানায় একাধিক জিডি করার পরও। তবু প্রশাসনের নীরবতায় সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।তারা জানান, সম্প্রতি ছাগলের বাচ্চাকে কেন্দ্র করে মোছাঃ শেফালী (৪৮) নামের এক নারীকে লাঠিপেটা করে মৃত্যুর হুমকি দেওয়া হয়। জমি সংক্রান্ত বিরোধে এক বিধবা ও তার ১২ বছরের প্রতিবন্ধী সন্তানকে মারধর এবং গলায় চেপে ধরে হত্যার চেষ্টার অভিযোগও রয়েছে। এছাড়া রিয়াজ আহমেদ নামের এক তরুণের ব্যাংক অ্যাকাউন্ট থেকে জোরপূর্বক ৪ লাখ টাকা উত্তোলন ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। হামলায় আহত হয়ে একাধিক ব্যক্তিকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে হয়েছে।ভুক্তভোগীরা প্রশ্ন তুলেছেন, আনিসুর রহমানের বিরুদ্ধে থানায় এতগুলো অভিযোগ থাকার পরও কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না?এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগগুলো পেয়েছি। ঘটনার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।