গোল্ডেন টেলিভিশনের ম্যানেজিং ডিরেক্টর হলেন ধামরাইয়ের কৃতী সন্তান সুব্রত দাস
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার ধামরাইয়ের কৃতী সন্তান সুব্রত দাস গোল্ডেন টেলিভিশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (ব্যবস্থাপনা পরিচালক) হিসেবে দায়িত্ব পেয়েছেন।
গোল্ডেন টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তাঁর এই দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানের সংবাদ কার্যক্রম, সাংগঠনিক উন্নয়ন এবং সম্প্রচার কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
সাংবাদিকতা ও গণমাধ্যমের উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
গোল্ডেন টেলিভিশন পরিবারের পক্ষ থেকে সুব্রত দাসকে নতুন দায়িত্বের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁর কর্মজীবনের সফলতা ও প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।