পঞ্চগড়-২ পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এর ইজ্জতের কসম দিয়ে আবারও চেয়ারম্যান হতে চায় নৌকার চেয়ারম্যান অজয় কুমার
পাঁচপীর (পঞ্চগড়):
পঞ্চগড়-২ আসনের পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসন্ন ইউপি নির্বাচনে ১০ নং পাঁচপীর ইউনিয়নের নৌকার চেয়ারম্যান অজয় কুমারকে সমর্থন জানিয়েছেন।এই সমর্থনকে কেন্দ্র করে পাঁচপীর ইউনিয়নের প্রতিটি দুর্গা মণ্ডপে মণ্ডপে গিয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চেয়ে বেড়াচ্ছেন অজয় কুমার।প্রতিটি মণ্ডপ পরিদর্শনের সময় অজয় কুমারের পাশে সরাসরি অবস্থান করছেন পানি সম্পদ প্রতিমন্ত্রীর ছোট ভাই হুমায়ুন কবির লায়ন। মণ্ডপগুলোতে উপস্থিত হয়ে হুমায়ুন কবির লায়ন স্থানীয় ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আপনারা আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আবারও অজয় কুমারকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।”এদিকে বিএনপি নেতা ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের কাছ থেকে সমর্থন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নৌকার চেয়ারম্যান অজয় কুমার। তিনি বলেন, “আমি গত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছি, এবার নতুন করে বিএনপি আবারও আমাকে ধানের শীষে প্রার্থী হিসেবে সমর্থন করায় আমি অত্যন্ত আনন্দিত।আপনারা আমাকে আবারও ধানের শীষে সমর্থিত প্রার্থী হিসেবে ভোট দিয়ে বিজয়ী করলে আপনাদের এলাকার আরও ব্যাপক উন্নয়ন করতে পারবো।”পাঁচপীর ইউনিয়নের স্থানীয় রাজনীতিতে প্রতিমন্ত্রীর পরিবারের সরাসরি অংশগ্রহণ এবং বিগত নির্বাচনের নৌকা প্রতীকের চেয়ারম্যানকে ধানের শীষের সমর্থনের এই রাজনৈতিক মেরুকরণ নিয়ে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে