আকিজ গ্রুপের মালিকানাধীন আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগ এনে নিহত শিশুদের একজনের বাবা গতকাল বুধবার রাতে রমনা থানায় মামলাটি করেন বলে জানিয়েছে পুলিশ।
আদ-দ্বীন হাসপাতাল: ময়নাতদন্ত ছাড়াই ৬ নবজাতকের মরদেহ হস্তান্তর, মামলা প্রক্রিয়াধীন
তবে মামলার এজাহারে কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। আসামি হিসেবে ‘হাসপাতাল কর্তৃপক্ষ’কে উল্লেখ করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
আদ-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যু: দুই যমজ সন্তান হারিয়ে বাক্রুদ্ধ মা-বাবা
বুধবার ভোরে হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একে একে ছয় নবজাতকের মৃত্যু হয়। তবে ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: ভেন্টিলেশনহীন ‘দমবন্ধ’ পরিবেশ নিয়ে ক্ষোভ
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম বলেন, অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে এক নবজাতকের বাবা মামলা করেছেন। অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষের দায়ের কথা উল্লেখ করা হয়েছে। এজাহারে নির্দিষ্ট কারও নাম না থাকার বিষয়ে তিনি বলেন, তদন্তে যার বা যাদের অবহেলার প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আদ-দ্বীন হাসপাতালে ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট
আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি গঠন
পবিত্র ঈদুল আজহার আগের দিন সকালে রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
জন্মের পর সুস্থ ছিল, শ্বাসকষ্টে মারা যায় নবজাতকেরা: হাসপাতাল কর্তৃপক্ষ
উল্লেখ্য, আদ-দ্বীন হাসপাতাল অলাভজনক দাতব্য প্রতিষ্ঠান ‘আদ-দ্বীন ফাউন্ডেশন’-এর মালিকানাধীন। এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সেখ মহিউদ্দিন। তিনি আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম সেখ আকিজ উদ্দিনের বড় ছেলে।
আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা