ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

GTV

জাতীয় অর্কেস্ট্রা গঠনে খসড়া নীতিমালা পর্যালোচনা

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জাতীয় অর্কেস্ট্রা গঠনে খসড়া নীতিমালা পর্যালোচনা
ফাইল ছবি

কোনাবাড়ীতে নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার পলাতক আসামি শিহাব গ্রেপ্তার।

মোরেলগঞ্জে আইন-শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা

মমেক হাস পাতালের অগ্নিকান্ড ঘটনাস্হল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসন

গাইবান্ধার বাদিয়াখালীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী শিমুলতলী রেলগেট এলাকায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আব্দুল সামাদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল সামাদ ওই এলাকার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আব্দুল সামাদ বেশ কিছুদিন ধরে মানসিক অশান্তিতে ছিলেন। এরই মধ্যে তিনি বাদিয়াখালী শিমুলতলী রেলগেট এলাকায় গিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সরকারি কর্মকর্তাকে সাংবাদিকদের ফুলেল সংবর্ধনা: পেশাগত নীতি ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

আন্তর্জাতিক মানের জাতীয় অর্কেস্ট্রা গঠনের লক্ষ্যে খসড়া নীতিমালা পর্যালোচনা সভা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা হয়।

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গণে আন্তর্জাতিক মানের অর্কেস্ট্রার বিকাশ, পেশাদার অর্কেস্ট্রা শিল্পী তৈরি এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘জাতীয় অর্কেস্ট্রা সংক্রান্ত খসড়া নীতিমালা’ নিয়ে সভাটি হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ৬ নম্বর ভবনে ১০১৭ নম্বর কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী। সভায় আরও উপস্থিত ছিলেন—সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ ইয়াসমিন বেগম।

সভায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অর্কেস্ট্রা দলের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় জাতীয় অর্কেস্ট্রার সাংগঠনিক কাঠামো, শিল্পী নির্বাচন, প্রশিক্ষণব্যবস্থা, আন্তর্জাতিক মানদণ্ডে দক্ষতা উন্নয়ন, পরিবেশনা নীতিমালা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অংশগ্রহণকারী প্রতিনিধিরা খসড়া নীতিমালার বিভিন্ন বিষয়ে গঠনমূলক মতামত ও সুপারিশ দেন।

সভাপতির বক্তব্যে নিতাই রায় চৌধুরী বলেন, দেশের সংগীত ঐতিহ্যকে বিশ্বপরিসরে মর্যাদার সঙ্গে উপস্থাপনের জন্য একটি সুসংগঠিত ও পেশাদার জাতীয় অর্কেস্ট্রা গড়ে তোলা সময়ের দাবি।

সংশ্লিষ্ট সব বাহিনী ও প্রতিষ্ঠানের সমন্বয়ে যুগোপযোগী, কার্যকর ও আন্তর্জাতিক মানসম্পন্ন নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিষয় : আন্তর্জাতিক সংস্কৃতি মন্ত্রণালয় শিল্পী সংস্কৃতি জ্বালানি মন্ত্রণালয়

GTV

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় অর্কেস্ট্রা গঠনে খসড়া নীতিমালা পর্যালোচনা

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আন্তর্জাতিক মানের জাতীয় অর্কেস্ট্রা গঠনের লক্ষ্যে খসড়া নীতিমালা পর্যালোচনা সভা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা হয়।

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গণে আন্তর্জাতিক মানের অর্কেস্ট্রার বিকাশ, পেশাদার অর্কেস্ট্রা শিল্পী তৈরি এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘জাতীয় অর্কেস্ট্রা সংক্রান্ত খসড়া নীতিমালা’ নিয়ে সভাটি হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ৬ নম্বর ভবনে ১০১৭ নম্বর কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী। সভায় আরও উপস্থিত ছিলেন—সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ ইয়াসমিন বেগম।

সভায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অর্কেস্ট্রা দলের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় জাতীয় অর্কেস্ট্রার সাংগঠনিক কাঠামো, শিল্পী নির্বাচন, প্রশিক্ষণব্যবস্থা, আন্তর্জাতিক মানদণ্ডে দক্ষতা উন্নয়ন, পরিবেশনা নীতিমালা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অংশগ্রহণকারী প্রতিনিধিরা খসড়া নীতিমালার বিভিন্ন বিষয়ে গঠনমূলক মতামত ও সুপারিশ দেন।

সভাপতির বক্তব্যে নিতাই রায় চৌধুরী বলেন, দেশের সংগীত ঐতিহ্যকে বিশ্বপরিসরে মর্যাদার সঙ্গে উপস্থাপনের জন্য একটি সুসংগঠিত ও পেশাদার জাতীয় অর্কেস্ট্রা গড়ে তোলা সময়ের দাবি।

সংশ্লিষ্ট সব বাহিনী ও প্রতিষ্ঠানের সমন্বয়ে যুগোপযোগী, কার্যকর ও আন্তর্জাতিক মানসম্পন্ন নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

GTV

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x