ঢাকা    রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

GTV

বাঘায় খাসির চামড়া ৪০, ছাগল ১০ টাকায় বিক্রি

প্রকাশ : ২৮ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাঘায় খাসির চামড়া ৪০, ছাগল ১০ টাকায় বিক্রি
ফাইল ছবি।

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার গোচর গ্রামে প্রতি পিস খাসির চামড়া ৪০ টাকা এবং ছাগলের চামড়া ১০ টাকা দরে বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার দিন দুপুরে গোচর গ্রাম ঘুরে এ চিত্র দেখা যায়।

এ বিষয়ে গ্রামের ফড়িয়া চামড়া ব্যবসায়ী আরিফুর রহমান বলেন, চাহিদা না থাকায় খাসির একটি চামড়া ৪০ টাকা দরে কিনছি। এছাড়া ছাগল এক পিস চামড়া ১০ টাকা দামে কিনে স্থানীয় আড়তে বিক্রি করব। পরিবহণ খরচ বাদ দিয়ে প্রতি পিস চামড়ায় এক থেকে দুই টাকা লাভের আশা করছি।

আড়ানী গোচর গ্রামের সমাজপ্রধান আকরাম আলী বলেন, চামড়ার কোনো চাহিদা নেই। কুরবানির পশুর চামড়া কেউ কিনতে চাচ্ছিলেন না। অবশেষে স্থানীয় এক ফড়িয়া এসে খাসির চামড়া প্রতি পিস ৪০ টাকা এবং ছাগলের চামড়া ১০ টাকা দরে কিনে নিয়েছেন।

এদিকে তিন থেকে চার মণ ওজনের গরুর চামড়া প্রতি পিস ৬০০ থেকে এক হাজার টাকায় বিক্রি হয়েছে।

আড়ানী রেলওয়ে স্টেশন বাজারের খয়েরমিল গ্রামের চামড়ার আড়তদার আশরাফুল ইসলাম বলেন, চাহিদা না থাকায় কম দামে চামড়া কিনতে হচ্ছে। এসব চামড়া কিনেও লাভ হবে কিনা, তা জানা নেই। ফড়িয়াদের কাছ থেকে দুই-এক টাকা বেশি দিয়ে চামড়া কিনেছি। এছাড়া সমাজপ্রধানের প্রতিনিধিরাও চামড়া নিয়ে আসছেন। তাদের কাছ থেকেও ফড়িয়াদের মতো একই দামে চামড়া কিনেছি।

বিষয় : রাজশাহী কুরবানির পশু

GTV

রোববার, ০৭ জুন ২০২৬

বাঘায় খাসির চামড়া ৪০, ছাগল ১০ টাকায় বিক্রি

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x