"রাষ্ট্র তোমায় জানিয়ে রাখি"
আর কত সাংবাদিকের রক্ত
ঝড়ালে গণমাধ্যম হবে মুক্ত?
আর কত ক্ষতবিক্ষত হয়ে
সাংবাদিকরা হবি ঐক্য!
আর কত মামলা হলে
হায়েনার দল হবে নিস্তব্ধ;
আর কত কারাবন্দী করে
চোরের দল হবি ক্ষান্ত?
বিনা দোষে আর কত
সাংবাদিক হত্যা করে
হবি তোরা ক্লান্ত
কলম কেঁদে কেঁদে জানতে চায়;
রাষ্ট্র, জানো কি তুমি?
তোমার চার সন্তানের
চতুর্থ সন্তান পদেপদে
হচ্ছে ক্লান্ত!
রাষ্ট্র, তোমার তিন সন্তান মিলে
গণমাধ্যমকে করেছে নি:স্ব
পদেপদে ঠকিয়ে ওরা
আমাদের করেছে সর্বশান্ত;
রাষ্ট্র, জানো কি তুমি?
পঞ্চান্নটি বছর ঠকিয়েছে ওরা
রাখেনি মোদের সুখে
হায়েনার মত ঝাপিয়ে পড়ে
মোদের চোখে মুখে;
শব্দ করে কাঁদতে পারেনা
জাতির বিবেক বলে
পেটের ক্ষুধা বুকে নিয়ে
হাঁটছি তেপান্তরে;
রাষ্ট্র, তোমায় জানিয়ে রাখি
মোরা নিরাপত্তাহীন
তবুও একবুক দেশপ্রেম
নিয়ে হায়েনার হিংস্রতার মাঝেও
কলম চলে নিরবদ্য;
রাষ্ট্র; ওরা বেতন নেয়
ভাতা নেয়, সাথে পেনশন
আমরা শুধু বেঁচে আছি
একবুক টেনশনে;
রাষ্ট্র, জানো কি তুমি?
ওরা টাকার লোভে
তোমার বুকে ছুরি চালাতে
দ্বিধা করেনা মোটে;
৩ জুলাই ২০২৬ খ্রী:
আহমেদ আবু জাফর, সভাপতি, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ।
নোট: এটি গল্প, কবিতা কিংবা উপন্যাস নয় এটি স্রেফ একটি অভিযোগ।