ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

GTV

মো তোফাজুল ইসলাম

প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে ভান্ডারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে ভান্ডারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি নিজস্ব প্রতিবেদক:

প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে ভান্ডারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক:

মো তোফাজুল ইসলাম

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভান্ডারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “প্রাথমিক শিক্ষা পদক” উপলক্ষে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খয়রুল আলম, সহকারী শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কর্মসূচির উদ্বোধনের পর বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়, যাতে তারা নিজ নিজ বাড়িতে গাছ লাগিয়ে পরিচর্যা করতে উৎসাহিত হয়।
এ সময় প্রধান শিক্ষক মোঃ খয়রুল আলম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ এবং নিয়মিত পরিচর্যার আহ্বান জানান।
সহকারী শিক্ষকরা বলেন, বিদ্যালয়ে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ ও পরিবেশ সচেতনতা গড়ে তোলাও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রেম ও পরিবেশ সংরক্ষণের মানসিকতা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রছাত্রীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বৃক্ষরোপণ করে এবং ভবিষ্যতে গাছের পরিচর্যা করার অঙ্গীকার ব্যক্ত করে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, সবুজ ও পরিবেশবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।

GTV

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে ভান্ডারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি নিজস্ব প্রতিবেদক:

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x