ঢাকা    রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

GTV

কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস, ভিডিও ঘিরে আলোচনা

প্রকাশ : ২৮ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস, ভিডিও ঘিরে আলোচনা
কোরবানির গোশত কাটছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবি: ভিডিও থেকে নেয়া

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি ভিডিও। সেখানে কোরবানির গোশত কাটতে দেখা গেছে জনপ্রিয় এই চিত্রনায়িকাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে ভিডিওটি ফেসবুকের বিভিন্ন পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ে। যদিও এটি অভিনেত্রীর অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়নি, প্রকাশ করা হয়েছে অপুর প্রডাকশন হাউসের পেজ থেকে। তবুও অল্প সময়েই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, একেবারে ঘরোয়া পরিবেশে বাড়ির গ্যারেজের খোলা জায়গায় বসে গোশত কাটছেন অপু বিশ্বাস। একটি ছোট প্লাস্টিকের টুলে বসে সামনে রাখা কাঠের গুঁড়ির ওপর বড় ছুরি দিয়ে মাংস কাটতে দেখা যায় তাকে। এ সময় অভিনেত্রীর পরনে ছিল গোলাপি রঙের জমকালো শাড়ি। গলায় ও হাতে ছিল সোনার গহনা।

কোরবানির ব্যস্ততার মাঝেও ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে পোজ দিতে দেখা যায় তাকে, যা ভক্তদের নজর কেড়েছে।ভিডিওতে তার চারপাশে চাটাইয়ের ওপর ছড়িয়ে রাখা ছিল বিপুল পরিমাণ কাঁচা মাংস। সেটি দেখে অনেকেই ধারণা করছেন, প্রতি বছরের মতো এবারও কোরবানি দিয়েছেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, কোরবানির ঈদে প্রায়ই ছাগল কোরবানি দিতে দেখা যায় অপু বিশ্বাসকে। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন বলে মনে করছেন ভক্তরা। ভাইরাল ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া।

বিষয় : অপু বিশ্বাস কোরবানি ঈদুল আজহা সোশ্যাল মিডিয়া

GTV

রোববার, ০৭ জুন ২০২৬

কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস, ভিডিও ঘিরে আলোচনা

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x