ঢাকা    রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা    রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
GTV

১০০ দিনে ঢাকা এশিয়ার সবচেয়ে নিরাপদ শহর হবে: নবীন

কম দামে পাঞ্জাবি বিক্রি করে আলোচনায় আসা প্রতিষ্ঠান ‘নবীন পাঞ্জাবি’র ব্যবস্থাপনা পরিচালক নবীন হাশেমি দাবি করেছেন, দায়িত্ব দিলে তিনি ১০০ দিনের মধ্যে ঢাকাকে এশিয়ার সবচেয়ে নিরাপদ শহরে রূপান্তর করতে পারবেন। মঙ্গলবার (২ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। স্ট্যাটাসে নবীন হাশেমি লেখেন, ‘ঢাকার দায়িত্ব আমাকে দিন, মাত্র ১০০ দিনে ঢাকা হবে এশিয়ার সবচেয়ে নিরাপদ শহর—ইনশাআল্লাহ। যদি আমি নবীন ব্যর্থ হই, তাহলে যে কোনো ধরনের শাস্তি গ্রহণ করতে সর্বদা প্রস্তুত থাকব—আলহামদুলিল্লাহ।’ তিনি আরও লেখেন, তিনি কোনো ধরনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। দায়িত্ব পেলে ১০০ দিনের মধ্যে দায়িত্ববান কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে জনসেবার কার্যকর পদ্ধতি দেখাতে চান। ‘১০০ দিন পরই আমি আমার দায়িত্ব পালন সম্পন্ন করে নতুন দায়িত্ববান ব্যক্তিকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমার ব্যবসায় ফিরে যাব—ইনশাআল্লাহ,’ উল্লেখ করেন তিনি। স্ট্যাটাসের শেষাংশে তিনি জানান, একজন দেশপ্রেমিক হিসেবে তিনি ১০০ দিন বিনা বেতনে কাজ করতে চান এবং ব্যর্থ হলে ‘জীবন উৎসর্গ করতেও চুল পরিমাণ পিছু হটব না।’

১০০ দিনে ঢাকা এশিয়ার সবচেয়ে নিরাপদ শহর হবে: নবীন