ঢাকা    রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

GTV

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

প্রকাশ : ৩১ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

বগুড়ার শিবগঞ্জে আলুবোঝাই একটি ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে আশরাফ আলী (৫৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লালদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফ বগুড়া শহরের মালতীনগর এলাকার আজিজার রহমানের ছেলে। তিনি কুড়াহার দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে আশরাফ আলী মোটরসাইকেল চালিয়ে নাগর বন্দর থেকে কুড়াহারের দিকে যাচ্ছিলেন। পথে লালদহ এলাকায় এলে পেছন দিক থেকে আসা একটি আলুবোঝাই ট্রাক তার মোটরসাইকেলকে সজরে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গেলে ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিডি-প্রতিদিন/টিএ

বিষয় : সড়ক দুর্ঘটনা বগুড়া শিক্ষক নিহত

GTV

রোববার, ০৭ জুন ২০২৬

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

বগুড়ার শিবগঞ্জে আলুবোঝাই একটি ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে আশরাফ আলী (৫৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লালদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফ বগুড়া শহরের মালতীনগর এলাকার আজিজার রহমানের ছেলে। তিনি কুড়াহার দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে আশরাফ আলী মোটরসাইকেল চালিয়ে নাগর বন্দর থেকে কুড়াহারের দিকে যাচ্ছিলেন। পথে লালদহ এলাকায় এলে পেছন দিক থেকে আসা একটি আলুবোঝাই ট্রাক তার মোটরসাইকেলকে সজরে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গেলে ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিডি-প্রতিদিন/টিএ

GTV

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত
0:00 0:00
1.0x