ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

GTV

আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের শুভেচ্ছা

প্রকাশ : ২৭ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের শুভেচ্ছা
সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড প্রেস মিডিয়া কো-অর্ডিনেটর এবং বসুন্ধরা গ্রুপের সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মাসুদুর রহমান রাজধানীর বনশ্রীতে আজকের পত্রিকার প্রধান কার্যালয়ে ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান। ছবি: আজকের পত্রিকা

দৈনিক ‘আজকের পত্রিকা’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড প্রেস মিডিয়া কো-অর্ডিনেটর এবং বসুন্ধরা গ্রুপের সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মাসুদুর রহমান আজকের পত্রিকার কার্যালয়ে এসে ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান।

একই সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষভাবে প্রস্তুত বড় আকারের কেক নিয়ে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে উৎসবের আনন্দে অংশ নেন।

আজ শনিবার প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে বসুন্ধরা গ্রুপের সিনিয়র ডিজিএম মাসুদুর রহমান বলেন, একটি সংবাদমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ হলো পাঠকের আস্থা। অল্প সময়ের মধ্যেই আজকের পত্রিকা দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সাংবাদিকতার মাধ্যমে সেই আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে। নির্ভুল তথ্য উপস্থাপন এবং পেশাদার সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা পত্রিকাটিকে পাঠকের কাছে একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

মাসুদুর রহমান আরও বলেন, সমাজের পরিবর্তন ও উন্নয়নের পথে দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও আজকের পত্রিকা একই নিষ্ঠা, সততা ও পেশাদারত্ব বজায় রেখে জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমে ইতিবাচক অবদান রাখবে আশা করি। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে আজকের পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন মাসুদুর রহমান।

আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসান প্রতিষ্ঠানটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উভয় প্রতিষ্ঠানের সকলের মধ্যে শুভেচ্ছা বিনিময় করা হয়।

বিষয় : আজকের পত্রিকা প্রতিষ্ঠাবার্ষিকী সম্পাদক বসুন্ধরা গ্রুপ

GTV

বুধবার, ২২ জুলাই ২০২৬

আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x