ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

GTV

আওরঙ্গজেব কামাল : পিরোজপুর জেলার

প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী  মোঃ সুমন খান

প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী  মোঃ সুমন খান

উপশিরোনাম:

৭ নম্বর শংকরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খানের সাক্ষাৎকার

আওরঙ্গজেব কামাল : পিরোজপুর জেলার

আসন্ন ৭ নম্বর শংকরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সাবেক সাংগঠনিক সম্পাদক, ৭ নম্বর শংকরপাশা ইউনিয়ন বিএনপি এবং সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা বিএনপি, পিরোজপুরের মোঃ সুমন খান বলেছেন, "আমি নির্বাচিত হলে প্রতিশ্রুতিগুলো শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকবে না, বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করাই হবে আমার মূল লক্ষ্য।"

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে থেকে তাদের সমস্যা ও সম্ভাবনা খুব কাছ থেকে দেখেছেন। তাই জনগণের প্রত্যাশা পূরণে একটি দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রত্যয় নিয়েই তিনি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

প্রশ্ন: নির্বাচিত হলে আপনার প্রথম অগ্রাধিকার কী হবে?

মোঃ সুমন খান: আমার প্রথম অগ্রাধিকার হবে দুর্নীতি ও মাদকমুক্ত একটি আদর্শ ইউনিয়ন গড়ে তোলা। পাশাপাশি কাঁচা রাস্তা পাকা করা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং ইউনিয়ন পরিষদে সকল ধরনের নাগরিক সেবা সহজ ও হয়রানিমুক্ত করা।

প্রশ্ন: কৃষক, জেলে ও সাধারণ মানুষের জন্য কী পরিকল্পনা রয়েছে?

মোঃ সুমন খান: কৃষকদের মাঝে সার, বীজ, কীটনাশক ও কৃষি উপকরণ সুষ্ঠুভাবে বিতরণ নিশ্চিত করব। জেলেদের প্রশিক্ষণ ও সরকারি সহায়তা প্রাপ্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখব। এছাড়া বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

প্রশ্ন: শিক্ষা ও সামাজিক উন্নয়নে আপনার ভাবনা কী?

মোঃ সুমন খান: শিক্ষার মানোন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটাতে কাজ করব। পাশাপাশি বাল্যবিবাহ, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।

প্রশ্ন: ভোটারদের উদ্দেশে আপনার বার্তা কী?

মোঃ সুমন খান: আমি ব্যক্তিগত স্বার্থ নয়, জনগণের সেবার লক্ষ্য নিয়ে কাজ করতে চাই। আপনারা যদি আমাকে সুযোগ দেন, তাহলে একটি আধুনিক, সুশৃঙ্খল, নিরাপদ ও উন্নয়নমুখী শংকরপাশা ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করব।

সাক্ষাৎকারের শেষে মোঃ সুমন খান বলেন, "জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি বিশ্বাস করি, জনগণ উন্নয়ন, সততা ও সেবার রাজনীতিকেই মূল্যায়ন করবেন।

GTV

বুধবার, ২২ জুলাই ২০২৬

প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x