ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

GTV

মানিকগঞ্জের সাটুরিয়ায় ৭ম শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিবকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মানিকগঞ্জের সাটুরিয়ায় ৭ম শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিবকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

মানিকগঞ্জের সাটুরিয়ায় ৭ম শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিবকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

রোববার দুপুরে মানিকগঞ্জ শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শফিকুল ইসলাম আসামীর উপস্থিতিতে এই রায় প্রদান করেন।

নির্যাতনের স্কুলছাত্রী সাটুরিয়া উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে পড়ালেখা করতো।

দন্ডিত হাবিবুর রহমান হাবিব ঢাকার ধামরাইয়ের পশ্চিম নান্দেশ্বরী এলাকার সোহরাব হোসেনের ছেলে। তিনি মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৯ নভেম্বর সন্ধায় বাড়িতে একা পেয়ে ৭ম শ্রেনীর এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব। এসময় স্কুলছাত্রী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে দ্রুত পালিয়ে যায় হাবিব। পরে এঘটনায় নির্যাতনের শিকার স্কুলছাত্রীর মা বাদি হয়ে সাটুরিয়ায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন। এরপর হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করা হলে কিছুদিন কারাভোগের পর জামিনে বের হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে হাবিবুর রহমান হাবিবকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন। পরে আদালতে উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক এবং ১৪জনের সাক্ষগ্রহণ শেষে দোষী প্রামাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস সশ্রম কারাদন্ড প্রদান করেন।

রায়ে শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের আইনজীবী (পিপি) মাসুদুর রহমান সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, মামলার বাদী জীবিত থাকতে মেয়ের বিচার দেখে যেতে পারলো না। তিনি গত এক মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

তবে আসামী পক্ষের আইনজীবী মাহবুবুর রহমান উচ্চ আদালতে আপীলের কথা জানিয়েছেন।

GTV

বুধবার, ২২ জুলাই ২০২৬

মানিকগঞ্জের সাটুরিয়ায় ৭ম শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিবকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x